Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

সামর্থ্যের সব উপায়ে ইসরায়েলকে জবাব দেওয়া হবে, ইরানের হুঁশিয়ারি

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৯: ৪৯
সামর্থ্যের সব উপায়ে ইসরায়েলকে জবাব দেওয়া হবে, ইরানের হুঁশিয়ারি

নিজেদের ‘সামর্থ্যের সবটুকু দিয়ে’ ইসরায়েলি হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

Advertisement

সোমবার (২৮ অক্টোবর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই এ হুঁশিয়ারি দেন।

বার্তা সংস্থা রয়টার্স দুবাই থেকে এ খবর দিয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) দিবসের প্রথম প্রহর থেকে কয়েক দফায় ইরানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

Advertisement
Advertisement
Advertisement

শুরুতে অবশ্য এ হামলাকে ততটা গুরুত্ব দেয়নি তেহরান।

যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এ হামলার ‘সব লক্ষ্য অর্জিত হয়েছে।’

তেহরানের পক্ষ থেকে বলা হয়েছিল, হামলায় রাডার–ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ ছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কর্মরত চার সেনা নিহত হয়েছেন। অবশ্য রোববার ইরানি সংবাদমাধ্যমগুলো হামলায় একজন বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার তথ্যও দিয়েছে।

টেলিভিশনে সম্প্রচারিত সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে ইসমাইল বাগেই বলেন, ইহুদিবাদী সরকারকে (ইসরায়েল) সুনির্দিষ্ট ও কার্যকর জবাব দিতে ইরান সামর্থ্যের মধ্যে সব উপায় কাজে লাগাবে। তিনি বলেন, ইরানের হামলার ধরন হবে ইসরায়েলের হামলার ধরনের ওপর ভিত্তি করেই। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

এর আগে গত রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলে কী ধরনের হামলা চালানো হবে, তা ইরানি কর্মকর্তারা ঠিক করবেন। ইসরায়েলের হামলাকে খাটো করে বা অতিরঞ্জিত করে দেখা উচিত হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে গতকাল স্থানীয় সংবাদমাধ্যমকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস বাহিনীর প্রধান হুসেইন সালামি বলেন, ইরানের হামলা করায় ইসরায়েলকে ‘তিক্ত পরিণতি ভোগ করতে হবে।’

সূত্র: রয়টার্স

বিষয়: ইসরায়েলি হামলাবেনিয়ামিন নেতানিয়াহুতেহরানআয়াতুল্লাহ আলি খামেনিমধ্যপ্রাচ্যইরান
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।