
রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
বিডিজেন ডেস্ক

বাহরাইনের একটি শিপইয়ার্ডে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার ঘটনায় একজন বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা নিহত এবং দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার (২ মার্চ) স্থানীয় সময় ভোর সাড়ে ৩টায় কর্মরত অবস্থায় একটি জাহাজের ওপর ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশ পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
বাহরাইনের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ঘটনার পরপরই বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন। নিহত মো. তারেকের মরদেহ বাংলাদেশে স্বজনদের কাছে পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। এ বিষয়ে দূতাবাস সর্বোচ্চ গুরুত্ব কাজ করছে।
রাষ্ট্রদূতের নির্দেশে দূতাবাসের একটি প্রতিনিধিদল তাৎক্ষণিকভাবে কিং হামাদ হাসপাতালে পরিদর্শন করেন। তারা সেখানে চিকিৎসাধীন আহত দুই প্রবাসী মো. নাজিম উদ্দীন ও মো. কামরুল ইসলামকে দেখেন। এই সময় দূতাবাসের কর্মকর্তারা আহতদের চিকিৎসার তদারকি এবং চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন।
রাষ্ট্রদূত নিহত প্রবাসীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় সকল সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন।

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০
দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব
ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।

বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ
মন্ত্রণালয়ের সব কর্মকর্তা যাতে দায়িত্ব পালনে সতর্ক থাকেন এবং সামগ্রিক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বিচ্যুতি না ঘটে, সে বিষয়ে কমিটি তাগিদ দেয়।