Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ সেপ্টেম্বর, ২০২৬
২৮ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ সেপ্টেম্বর, ২০২৬
২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

সৌদি আরবের বিপুল সুযোগ কাজে লাগাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

চরচা প্রবাস ডেস্ক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২০: ২০
সৌদি আরবের বিপুল সুযোগ কাজে লাগাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
ছবি: ইউএনবি

দক্ষ জনশক্তি রপ্তানি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নসহ সৌদি আরবে উদীয়মান বিপুল সুযোগ কাজে লাগাতে বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Advertisement
Advertisement
Advertisement

আজ সোমবার বিকেলে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিনিধিদল সৌদি আরবের ভিশন ২০৩০ থেকে বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য সৃষ্ট সুযোগের পাশাপাশি ওয়ার্ল্ড এক্সপো ও ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপকে ঘিরে উন্নয়ন কর্মকাণ্ড, অর্থনৈতিক কার্যক্রম, অবকাঠামো নির্মাণ এবং দক্ষ জনশক্তির ক্রমবর্ধমান চাহিদার বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করে।

Advertisement
Advertisement
Advertisement

রাষ্ট্রপতি প্রতিনিধিদলকে এসব বিপুল সুযোগ ও সম্ভাবনা কার্যকরভাবে কাজে লাগানোর পরামর্শ এবং এ বিষয়ে তাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিনিধিদল জানায়, কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় প্রশিক্ষিত দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে সৌদি আরবের পাঁচটি প্রধান শহরে বাংলাদেশের পণ্য, সেবা ও সম্ভাবনাময় খাতগুলোর প্রসারে দেশটির ব্যবসায়ী ও উদ্যোক্তারা কাজ করছেন।

এ ছাড়া, সৌদি আরবে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং দেশটির বাজারে বাংলাদেশের ব্র্যান্ড প্রতিষ্ঠার জন্যও তারা কাজ করছেন বলে জানানো হয়।

জেদ্দায় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণSaudi Fashion & Tex Expo 1

প্রতিনিধিদলটি ঢাকায় অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায়। ওই সেমিনারে সৌদি আরবের বিশিষ্ট বিনিয়োগকারী, উদ্যোক্তা ও ব্যবসায়ীরা অংশ নেবেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধিদলকে আশ্বস্ত করে বলেন, তিনি ওই অনুষ্ঠানে যোগ দেবেন।

সাক্ষাৎকালে চেম্বারের সহসভাপতি শেখ নাসির উদ্দিন এবং পরিচালক প্রীতি চক্রবর্তী, মো. জান্নাতুল ফেরদৌস, এ বি এম সিদ্দিক, মো. সাজ্জাদ-উন-নেওয়াজ, জহিরুল মাহমুদ মামুন ও শামসুল আলম লিটন উপস্থিত ছিলেন।

এ ছাড়া, রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবও উপস্থিত ছিলেন।

বিষয়: সৌদি আরবমির্জা ফখরুল ইসলাম আলমগীরবঙ্গভবনরাষ্ট্রপতিব্যবসায়ীবাংলাদেশদক্ষ কর্মীপ্রবাসী ব্যবসায়ী
সর্বশেষ
  • ১

    ‘রোকেয়া হলের ফটক ভেঙে বের হওয়া মেয়েরাই দৃশ্যমান থাকল না’

  • ২

    ৬ মাসেই সব সমাধান হবে?

  • ৩

    রাড্ডায় ভাঙচুর-লুণ্ঠনে দায়ীদের বিচারের দাবিতে সিপিবির বিক্ষোভ

  • ৪

    এ সপ্তাহে ইরানের সাথে আলোচনার আশা ট্রাম্পের

  • ৫

    যখন সালমান মুক্তাদিরের প্রতিষ্ঠানে আক্রমণ হয়, তখন সরকার কোথায় থাকে?’

সম্পর্কিত
  • ব্যাংককে বন্যার কারণে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা বন্ধ

    ব্যাংককে বন্যার কারণে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা বন্ধ

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান বন্যা পরিস্থিতি ও এর কারণে সৃষ্ট যাতায়াতের বিঘ্নের পরিপ্রেক্ষিতে থাই সরকার ব্যাংকক, ননথাবুরি, পাথুম থানি ও সামুত প্রাকান প্রদেশে ২৮ ও ২৯ সেপ্টেম্বর বিশেষ সরকারি ছুটি ঘোষণা করেছে। এ কারণে ওই দুই দিন তাদের কনস্যুলার সেবা বন্ধ থাকবে।

  • জেদ্দায় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণ

    জেদ্দায় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণ

    চার দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বাজারে দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের পরিচিতি আরও বিস্তৃত হবে।

  • দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ইলিশ উৎসব

    দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ইলিশ উৎসব

    আয়োজনে অংশ নেওয়া অতিথিরা বাংলাদেশের ইলিশের স্বাদ ও আয়োজনের প্রশংসা করেন। ইলিশ ফেস্টের মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও আতিথেয়তা ভারতের বন্ধু ও শুভানুধ্যায়ীদের সামনে তুলে ধরা হয়।

  • মালয়েশিয়ার হালাল বাণিজ্য মেলায় বাংলাদেশি খাদ্যপণ্যে বিদেশি ব্যবসায়ীদের আগ্রহ

    মালয়েশিয়ার হালাল বাণিজ্য মেলায় বাংলাদেশি খাদ্যপণ্যে বিদেশি ব্যবসায়ীদের আগ্রহ

    মেলায় বাংলাদেশি খাদ্যপণ্যে আগ্রহ দেখিয়েছেন বিভিন্ন দেশের ব্যবসায়ীরা।