
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
ব্রুনাইয়ের জাতীয় নিবন্ধন ও অভিবাসন বিভাগ পরিচালিত অভিযান কাবাত ১১৬ ও ১২১–এর অধীনে দেশটির অভিবাসন আইনের ১৭ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় পাঁচ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
খবর সময় অনলাইনের।
সময়ের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশটির জাতীয় নিবন্ধন বিভাগের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ৩৭ বছর বয়সী ডালিমকে ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে চার মাসের কারাদণ্ড এবং তিনটি বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে। ৩৪ বছর বয়সী তরিকুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড এবং তিনটি বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে।
৪৪ বছর বয়সী নুর ইসলামকে আট মাসের কারাদণ্ড এবং তিনটি বেত্রাঘাতের শাস্তি, ৪১ বছর বয়সী এমডি নুর নবী নামে আরেকজন বাংলাদেশিকে চার মাসের কারাদণ্ড এবং তিনটি বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে।
সব ব্যক্তিই ব্রুনাই অভিবাসন আইন, অধ্যায় ১৫(১)–এর অধীনে অপরাধ করেছেন। অর্থাৎ তাদের ইমিগ্রেশন পাস মেয়াদোত্তীর্ণ হওয়ার পরে ব্রুনাইয়ে অবৈধভাবে অবস্থান করার দায়ে এই সাজা দেওয়া হয়।
এ ছাড়া, ৩০ বছর বয়সী মোহাম্মদ রাফিকুল ইসলামকে ইমিগ্রেশন আইন, অধ্যায় ৫৫(১)(ডি)–এর অধীনে অপরাধের জন্য ৩ হাজার ব্রুনাই ডলার জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তিন মাসের কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে। অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার দায়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
জাতীয় নিবন্ধন বিভাগ জনসাধারণের কাছ থেকে অবৈধ অভিবাসীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তাদের হটলাইন ৮৭৩৪৮৮৮ বা ৮৭৫৩৮৮৮ (বান্দর সেরি বেগাওয়ান) এবং ৮৯৮৪১১১ (কুয়ালা বেলাইট)-এ সরাসরি যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।
সূত্র: সময় অনলাইন

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”