Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

অনলাইন ইনফ্লুয়েন্সারদের জরুরি ভিত্তিতে তথ্য যাচাইয়ের প্রশিক্ষণ দরকার: ইউনেসকো

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ১১: ১৭
অনলাইন ইনফ্লুয়েন্সারদের জরুরি ভিত্তিতে তথ্য যাচাইয়ের প্রশিক্ষণ দরকার: ইউনেসকো

অনলাইনে ভুল তথ্যের প্রবাহ রোধ করতে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের জরুরি ভিত্তিতে তথ্য যাচাইবিষয়ক প্রশিক্ষণ দরকার। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো এক গবেষণা প্রতিবেদনে এ হুঁশিয়ারি দিয়েছে।

Advertisement

খবর যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকার।

ইউনেসকোর প্রতিবেদনে দেখা গেছে, দুই-তৃতীয়াংশ কনটেন্ট ক্রিয়েটর (আধেয় নির্মাতা) নিজেদের তথ্যের সঠিকতা যাচাই করেননি। এতে করে তারা নিজেদের ও তাদের অনুসারীদের ভুল তথ্যের ঝুঁকিতে ফেলছেন।

ইউনেসকোর প্রতিবেদনটি তৈরি করতে ৪৫টি দেশ ও অঞ্চলের ৫০০ কনটেন্ট নির্মাতার ওপর জরিপ করা হয়েছে। এসব দেশ ও অঞ্চলের অধিকাংশই ইউরোপ ও এশিয়ার। জরিপে অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তির বয়স ৩৫–এর কম। তাদের বেশির ভাগই ন্যানো-ইনফ্লুয়েন্সার। অর্থাৎ তাদের অনুসারীর সংখ্যা সর্বোচ্চ ১০ হাজার। ইনস্টাগ্রাম ও ফেসবুকই তাদের প্রধান প্ল্যাটফর্ম। তবে জরিপে অংশগ্রহণকারী এক-চতুর্থাংশের অনুসারীর সংখ্যা ছিল সর্বোচ্চ এক লাখ।

Advertisement
Advertisement
Advertisement

প্রতিবেদনটিতে বলা হয়েছে, তথ্য যাচাইয়ে গুরুত্ব কম দেওয়ায় তাদের (ইনফ্লুয়েন্সার) ভুল তথ্যের ঝুঁকি বেশি। এই প্রবণতা জনবিতর্ক তৈরি এবং গণমাধ্যমের প্রতি মানুষের বিশ্বাসের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে।

জরিপে অংশ নেওয়া কনটেন্ট নির্মাতাদের প্রতি ১০ জনের মধ্যে ৬ জন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার আগে তারা তাদের কনটেন্টের সঠিকতা যাচাই করেননি। গবেষণায় এটাও দেখা গেছে যে কনটেন্ট নির্মাতারা সরকারি নথিপত্র ও ওয়েবসাইটের মতো কর্তৃপক্ষীয় সূত্রগুলো সাধারণত ব্যবহার করেন না।

ইনফ্লুয়েন্সারদের কাছে সবচেয়ে বেশি ব্যবহৃত সাধারণ সূত্র হলো ‘ব্যক্তিগত অভিজ্ঞতা’। সূত্র হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে, কনটেন্ট নির্মাতাদের নিজস্ব গবেষণা বা সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান রাখেন এমন ব্যক্তির সঙ্গে কথা বলা। যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে, মূলধারা বা মূলধারার বাইরের গণমাধ্যম।

প্রতি ১০ জনের মধ্যে ৪ জন কনটেন্ট নির্মাতা ‘জনপ্রিয়তাকে’ কোনো অনলাইন সূত্রের গুরুত্বপূর্ণ মাপকাঠি বলে উল্লেখ করেছেন। এ ক্ষেত্রে সূত্রটি বিশ্বাসযোগ্য কি না, তা তাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ নয়। কোনো অনলাইন সূত্রের জনপ্রিয়তা বিচার করা হয় ‘লাইক’ ও ‘ভিউ’ দিয়ে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জার্নালিজম ইন দ্য আমেরিকাসের সঙ্গে ইউনেসকোর যৌথভাবে গণমাধ্যম সম্পর্কে সচেতনতাবিষয়ক অনলাইন কোর্স রয়েছে। এতে ‘অনলাইনে কীভাবে বিশ্বস্ত কণ্ঠস্বর হওয়া যাবে’, তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ কোর্সে তথ্য যাচাই, নির্বাচন, নানা রকম সংকটসহ বিভিন্ন বিষয়ে কীভাবে কনটেন্ট তৈরি করা হবে, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। মাসব্যাপী এ কোর্সের জন্য এরই মধ্যে ৯ হাজার ইনফ্লুয়েন্সার নিবন্ধন করেছেন বলে জানিয়েছে ইউনেসকো।

ইউনেসকোর মিডিয়া স্বাক্ষরতা অর্থাৎ গণমাধ্যম সম্পর্কে জানাশোনাবিষয়ক বিশেষজ্ঞ অ্যাডলিন হুলিন বলেন, তাঁদের কাজ সাংবাদিকতা হিসেবে গণ্য হতে পারে, এটা জেনে কিছু ইনফ্লুয়েন্সার অবাক হয়েছেন।

ফরাসি সাংবাদিক ও জনপ্রিয় ‘নিউজ ইনফ্লুয়েন্সার’ সালোমে সাকু বলেন, অনেক কনটেন্ট নির্মাতা সাংবাদিকতা চর্চার সঙ্গে পরিচিত ছিলেন না। নিজেদের কাজের কী প্রভাব হতে পারে, সে সম্পর্ক তাদের ভালো বোঝাপড়া দরকার।

কনটেন্ট নির্মাতাদের এক-চতুর্থাংশের বেশি নিজ দেশে তাদের কাজসংক্রান্ত আইনবিধিগুলো সম্পর্কে সচেতন নন। জরিপে অংশগ্রহণকারী কনটেন্ট নির্মাতাদের কেবল অর্ধেক পৃষ্ঠপোষক, দাতা ও তহবিলের উৎস সম্পর্কে দর্শকদের স্পষ্ট তথ্য দেন। কোনো কনটেন্ট নির্মাণে কারও কাছ থেকে অর্থ নেওয়া হলে তা দর্শককে খুলে বলা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বাধ্যতামূলক।

বিষয়: যুক্তরাজ্যসামাজিক যোগাযোগমাধ্যমযুক্তরাষ্ট্রগবেষণাঅনলাইন ইনফ্লুয়েন্সারফেসবুকপ্রতিবেদনইউনেসকোঅনলাইনকনটেন্ট ক্রিয়েটরইনফ্লুয়েন্সারতথ্য যাচাইকনটেন্টইনস্টাগ্রাম
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।