
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
কুয়েতে চলমান শৈত্যপ্রবাহে অতিমাত্রায় ঠান্ডায় প্রবাসী ও স্থানীয় নাগরিকদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মরুভূমি অঞ্চলে বসবাসকারী প্রবাসীসহ সকলকে আবহাওয়া অফিস থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে।
কুয়েতে এ বছর সবচেয়ে কম তাপমাত্রা অনুভূত হয়েছে ফেব্রুয়ারিতে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, সাইবেরিয়ান মেরুতে তীব্র শৈত্যপ্রবাহের ফলে কুয়েতের তাপমাত্রা অস্বাভাবিক কমে গেছে।
আবহাওয়াবিদ ইসা রমজান জানিয়েছেন, মাতারাবায় তাপমাত্রা মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সালমিতে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হয়েছে। যদিও ওই দুই স্থানে প্রকৃত তাপমাত্রা মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে কুয়েত সিটিতে তাপমাত্রা ০ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হলেও প্রকৃত সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।
কুয়েতে গত ৬০ বছরে এ রকম শীত দেখা যায়নি বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”