
আবহাওয়া অফিস বলছে, এই পরিস্থিতি আরও কিছুদিন থাকতে পারে।

দিনাজপুরে ঝেঁকে বসেছে শীত। আজ বুধবার সকালে এই জেলায় সারা দেশের মধ্যে এবং মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

কুয়েতে চলমান শৈত্যপ্রবাহে অতিমাত্রায় ঠান্ডায় প্রবাসী ও স্থানীয় নাগরিকদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মরুভূমি অঞ্চলে বসবাসকারী প্রবাসীসহ সকলকে আবহাওয়া অফিস থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

সৌদি আরবের উত্তর সীমান্ত অঞ্চলের তুরাইফ অঞ্চলে দেশটির ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল সোমবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঠান্ডায় সবচেয়ে বেশি কাবু হতে পারে সৌদির উত্তরাঞ্চল। যার মধ্যে রয়েছে তাবুক, আল জউফ, উত্তরাঞ্চলীয় সীমান্ত ও উত্তর মদিনা। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত এমন আবহাওয়া থাকতে পারে।

কুয়েতের আবহাওয়া দপ্তর জানায়, গ্রাম এবং মরুভূমিতে দিনে ঠান্ডা ও রাতে তীব্র তাপমাত্রা ঠান্ডা অনুভূত হতে পারে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ শৈত্যপ্রবাহ চলতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সৌদির আল জাওয়াফ প্রদেশের একটি ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, রাতের বেলা মাটির ওপর বোতল থেকে পানি ঢালা হচ্ছে, আর সেই পানি মাটিতে পড়ামাত্র বরফ হয়ে যাচ্ছে। প্রদেশটির তাবারজাল জেলায় ইতিহাসে এই প্রথমবার পানি জমে বরফে পরিণত হয়েছে বলে জানা গেছে।