Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ অক্টোবর, ২০২৬
২৩ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ অক্টোবর, ২০২৬
২৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

সৌদিতে অস্বাভাবিক শৈত্যপ্রবাহ

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৯: ৫১
সৌদিতে অস্বাভাবিক শৈত্যপ্রবাহ

অস্বাভাবিক শৈত্যপ্রবাহের কবলে পড়েছে মরুর দেশ সৌদি আরব। গত রোববার দেশটির অনেক স্থানে তাপমাত্রা নেমে গেছে শূন্যের নিচে মাইনাস ৩ ডিগ্রিতে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সৌদির আল জাওয়াফ প্রদেশের একটি ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, রাতের বেলা মাটির ওপর বোতল থেকে পানি ঢালা হচ্ছে, আর সেই পানি মাটিতে পড়ামাত্র বরফ হয়ে যাচ্ছে। প্রদেশটির তাবারজাল জেলায় ইতিহাসে এই প্রথমবার পানি জমে বরফে পরিণত হয়েছে বলে জানা গেছে।

সৌদির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম) জানায়, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে বয়ে আসা শীতল বায়ুর প্রভাবে অস্বাভাবিক এ শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে। আজ মঙ্গলবার পর্যন্ত এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, তাপমাত্রা সবচেয়ে হ্রাস পেয়েছে দেশটির উত্তর সীমান্ত প্রদেশের তুরাইফ জেলায়। বর্তমানে সেখানকার তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement
Advertisement
Advertisement

এনসিএম জানায়, শৈত্যপ্রবাহের কারণে তাবুক, আল জাওয়াফ, হাইল ও উত্তর সীমান্ত প্রদেশের তাপমাত্রা নেমে যেতে পারে শূন্য থেকে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে। শৈত্যপ্রবাহের প্রভাব পড়তে পারে রাজধানী রিয়াদ, মক্কা, মদিনা, আল কাসিমসহ উপকূলীয় অঞ্চলেও। তবে এসব এলাকায় তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৫ ডিগ্রির মধে থাকবে।

শৈত্যপ্রবাহ চলাকালে জরুরি প্রয়োজন ব্যতীত লোকজনকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সৌদির আবহাওয়া দপ্তর।

এছাড়া ঠান্ডা থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সৌদি সরকারের এ সংক্রান্ত গাইডলাইন অনুসরণ করতেও জনগণকে আহ্বান জানিয়েছে এনসিএম।

বিষয়: সৌদি আরবতাপমাত্রাআবহাওয়ামধ্যপ্রাচ্যশৈত্যপ্রবাহপ্রবাসী বাংলাদেশি
Advertisement
সর্বশেষ
  • ১

    অপ্রতীম হত্যা: দুই কিশোরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র

  • ২

    ‘১৫৬ পাওয়ার প্ল্যান্টের মধ্যে ৮০টাই কাজ করছে না’

  • ৩

    ইলিয়াস কাঞ্চন কেন নিরাপদ সড়কের আন্দোলন শুরু করেছিলেন?

  • ৪

    সৌদিতে নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে

  • ৫

    ‘দক্ষিণের প্রশাসক একদিক দিয়ে সিনেমা করেঅন্যদিক দিয়ে জায়গা দখল হয়’

সম্পর্কিত
  • বিমান বাংলাদেশের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত

    বিমান বাংলাদেশের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত

    স্থগিত ফ্লাইট এবং সংশোধিত সময়সূচি সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।

  • ওপারে আমার ঘর

    ওপারে আমার ঘর

    রাইসার মনে হলো, মাঝখানে শুধু একটি ফোন নয়, একটি সমুদ্র বাজছে। হাজার হাজার মাইল দূরত্ব বাজছে। ফেলে আসা সব বছর একসঙ্গে বাজছে।

  • ভুল স্বীকার দুর্বলতা নয়, শুধরে নেওয়ার সাহস

    ভুল স্বীকার দুর্বলতা নয়, শুধরে নেওয়ার সাহস

    বেন ক্যারলের ঘটনাটি তাই কেবল একটি পেট্রোল স্টেশনের বকেয়া বিলের গল্প নয়। এটি মনে করিয়ে দেয়, মানুষ যত বড় পদেই থাকুক না কেন, ভুল স্বীকার করলে তার মর্যাদা কমে না; বরং দায়িত্বশীল আচরণের মাধ্যমেই প্রকৃত সম্মান অর্জন করা যায়।

  • ২০২৭ সালের গ্রীষ্মে নতুন স্টেডিয়ামে খেলবে নিউইয়র্ক সিটি এফসি

    ২০২৭ সালের গ্রীষ্মে নতুন স্টেডিয়ামে খেলবে নিউইয়র্ক সিটি এফসি

    নতুন স্টেডিয়ামটি নিউইয়র্ক সিটি এফসির নিজস্ব ঘরের মাঠ হিসেবে ব্যবহৃত হবে। ফুটবল খেলার জন্য বিশেষভাবে নির্মিত এই স্থাপনা ক্লাবটির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।