
রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ‘শরৎমেলা’।
গত শনিবার শারজাহর হুদাইবিয়া রেস্টুরেন্টের হলরুমে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। বাংলাদেশি নারী উদ্যোক্তা ফোরাম ইউএই এই মেলার আয়োজন করে।
বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও দেশীয় পণ্য প্রবাসের মাটিতে তুলে ধরার পাশাপাশি নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ করে দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চলা মেলায় দুবাই, শারজাহ ও আজমানসহ বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের সদস্যরা কেনাকাটা করতে আসেন।
মেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠার পাশাপাশি নারী উদ্যোক্তাদের তৈরি শাড়ি, থ্রি-পিস, জুয়েলারি, হস্তশিল্প ও বিভিন্ন দেশীয় পণ্যের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা ছিল। দেশীয় খাবার, পোশাক ও নানা পণ্যের সমাহারে মেলাপ্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
মেলায় শুধু কেনাকাটা ও বিনোদনের ব্যবস্থা ছিল না, প্রবাসীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবারও আয়োজন করা হয়। চিকিৎসাসেবার পাশাপাশি দর্শনার্থীদের জন্য ছিল দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের নানা আয়োজন।
বাংলাদেশি নারী উদ্যোক্তা ফোরাম ইউএইর প্রতিষ্ঠাতা রোকসানা মজুমদার বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশি নারীদের উদ্যোক্তা হিসেবে এগিয়ে নেওয়া এবং তাদের তৈরি পণ্যকে বৃহত্তর পরিসরে পরিচিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
ফোরামের সভাপতি ও অ্যাডমিন নাজমা সুলতানা বলেন, নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেলায় অংশ নেওয়া উদ্যোক্তারা জানান, প্রবাসে নিজেদের ব্যবসা ও পণ্য পরিচিত করার জন্য এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। এতে একদিকে যেমন সরাসরি ক্রেতাদের কাছে পণ্য তুলে ধরার সুযোগ তৈরি হয়, অন্যদিকে উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতাও বাড়ে।
মেলায় আসা দর্শনার্থীরাও আয়োজকদের প্রশংসা করেন। তারা বলেন, প্রবাসের ব্যস্ত জীবনে এমন আয়োজন পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ করার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নিজেদের এবং নতুন প্রজন্মকে সম্পৃক্ত রাখার সুযোগ তৈরি করে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং তাদের পণ্য আন্তর্জাতিক বাজারে পরিচিতি লাভ করবে। একই সঙ্গে প্রবাসের মাটিতে বাংলাদেশি কমিউনিটির পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে।
মেলায় নারী উদ্যোক্তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি ধরে রাখার বিষয়ে আরও বক্তব্য দেন নারী নেত্রী নিশাত জাহান চৌধুরী নিশু, প্র্যাকটিশনার ও অ্যাসথেটিক বিশেষজ্ঞ ডা. আমানা মোহাম্মদ, মডারেটর প্রকৌশলী শারফিনা আফরোজ এবং গ্রুপ এক্সপার্ট সাদিয়া আফরিন প্রমুখ।
মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রোকসানা মজুমদার, নাজমা সুলতানা ও মডারেটর সাইদা কায়সার জাহান সাইমন।
নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার প্রত্যয় এবং শেকড়ের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ-দুইয়ের সমন্বয়ে এবারের ‘শরৎমেলা’ পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনমেলায়।
রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ
ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য
সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত
১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০
দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব
ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।

বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ
মন্ত্রণালয়ের সব কর্মকর্তা যাতে দায়িত্ব পালনে সতর্ক থাকেন এবং সামগ্রিক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বিচ্যুতি না ঘটে, সে বিষয়ে কমিটি তাগিদ দেয়।