Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আরব আমিরাতে ৬২৬ বাংলাদেশির ভিসা ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ২০: ০৫
আরব আমিরাতে ৬২৬ বাংলাদেশির ভিসা ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সঙ্গে যৌথ সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ৩০ জুলাই ২০২৬। ছবি: ইউএনবি

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) এখন পর্যন্ত ৬২৬ জন বাংলাদেশির ভিসা ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হয়েছে, ৫ হাজার নয়। তাদের ভিসা নবায়নের জন্য সরকার আমিরাতের কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

Advertisement

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সঙ্গে যৌথ সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, “সাম্প্রতিক কিছু সংবাদে বলা হয়েছে, আরব আমিরাতে ৫ হাজার বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে। এই তথ্য সঠিক নয়। সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ঠিক ৬২৬ জন বাংলাদেশির ভিসা ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হয়েছে।”

তিনি বলেন, এ সমস্যা শুধু বাংলাদেশের নয়; নেপাল, পাকিস্তান, মিশর ও ফিলিপাইনের নাগরিকদের ভিসাও বিভিন্ন কারণে বাতিল হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত ৬২৬ বাংলাদেশির মধ্যে ৪১৭ জনের তথ্য ইতিমধ্যে ভিসা নবায়নের জন্য ইউএই সরকারের কাছে পাঠানো হয়েছে। বাকি ব্যক্তিদের তথ্যও ধাপে ধাপে প্রস্তুত করে পাঠানো হচ্ছে।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি সমন্বয় করে কার্যকর সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে।

তিনি বলেন, “আমরা আশা করছি, ইতিবাচক ফল পাব।”

ভিসা জটিলতা নিরসনে বিভিন্ন দেশের সঙ্গে কাজ করছে সরকার: শামা ওবায়েদShama Obaed Islam

প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের অবশ্যই স্বাগতিক দেশের আইন-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে এবং কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড বা সামাজিক যোগাযোগমাধ্যমে স্পর্শকাতর কিংবা রাজনৈতিক বিষয়বস্তু প্রচার থেকে বিরত থাকতে হবে।

শামা ওবায়েদ বলেন, অনেক শ্রমিক বিপুল আর্থিক ত্যাগ স্বীকার করে বিদেশে যান। কিন্তু কেউ ভুয়া বা জাল কাগজপত্র জমা দিলে তা দেশের সুনাম ক্ষুণ্ন করে এবং বৈধভাবে বিদেশ যেতে ইচ্ছুকদের জন্যও প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

তিনি জানান, জাল নথি ব্যবহারের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট আইনে সংশোধনী আনার বিষয়টি সরকার বিবেচনা করবে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর ব্যয় এখনো নেপালের মতো প্রতিবেশী দেশের তুলনায় অনেক বেশি।

তিনি জানান, অভিবাসন ব্যয় কমানো এবং প্রতারক দালালচক্রের হাত থেকে কর্মীদের সুরক্ষায় সরকার সক্রিয় পদক্ষেপ নিয়েছে।

শামা ওবায়েদ বলেন, অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে দেশের ইতিহাসে প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ‘মাইগ্রেশন অ্যান্ড এনআরবি অ্যাফেয়ার্স উইং’ গঠন করা হয়েছে।

বিষয়: মধ্যপ্রাচ্যপ্রবাসীবাংলাদেশিসংবাদ সম্মেলনপররাষ্ট্র প্রতিমন্ত্রীভিসাআরব আমিরাতস্বয়ংক্রিয়
Advertisement
সর্বশেষ
  • ১

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

  • ২

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

  • ৩

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

  • ৪

    ভারত: গণ-আন্দোলনের মুখোমুখি এক অনমনীয় রাষ্ট্র

  • ৫

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী