
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
ফারজানা নাজ শম্পা, ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা

কানাডার অন্টারিও প্রদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া এক তীব্র বায়ুপ্রবাহ এবং অতিরিক্ত আর্দ্রতার কারণে সম্প্রতি গ্রেটার টরন্টো এলাকায় এক ভয়াল বজ্রঝড় আঘাত হানে। এ সময় মুষলধারে বৃষ্টি, প্রচণ্ড বাতাস ও বড় আকারের শিলাবৃষ্টি হয়। বৃষ্টির পানিতে সৃষ্ট বন্যায় অনেক সড়ক পানির নিচে তলিয়ে যায়। এতে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
সিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ক্ষণিকের তীব্র বৃষ্টিতে শহরের নদী প্লাবিত হয়ে প্রধান মহাসড়ক ডন ভ্যালি পার্কওয়েসহ একাধিক সড়ক পানির নিচে তলিয়ে যায়। শহরের বিভিন্ন নিচু আন্ডারপাসে অসংখ্য যানবাহন আটকে পড়ে এবং সাবওয়ে স্টেশনগুলোতে পানি ঢুকে পড়ায় টিটিসি গণপরিবহন সেবা ব্যাপকভাবে ব্যাহত হয়।
ঝড়ের তাণ্ডবে শত শত গাছপালা উপড়ে গিয়ে বিতরণ লাইনের ওপর পড়লে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি ভেঙে পড়ে। টরন্টো হাইড্রো জানায়, ঝড়ের পরপরই প্রায় ৬৫ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং হাজার হাজার পরিবারকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
এ ছাড়া, ঝড়ে উত্তর টরন্টোর রজার্স স্টেডিয়ামের বাহ্যিক কাঠামোর ব্যাপক ক্ষতি হয়, ক্যানাডিয়ান ন্যাশনাল এক্সিবিশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং মাইকেল গ্যারন হাসপাতালের জরুরি বিভাগ প্লাবিত হয়ে পড়ে।
জরুরি সেবা সংস্থাগুলো পরিস্থিতি সামাল দিতে একযোগে মাঠে নামে এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পানিতে আটকে পড়া চালক ও যাত্রীদের উদ্ধার করে। অগ্নিনির্বাপক দল বিদ্যুৎস্পৃষ্ট হওয়া প্রতিরোধ ও রাস্তা পরিষ্কারের কাজে অংশ নেয়। শহরের মেয়রের পক্ষ থেকে বাসিন্দাদের সতর্ক, উপড়ে পড়া খুঁটির তার থেকে দূরে থাকার এবং অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার বিশেষ নির্দেশ দেওয়া হয়।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।

কুয়েতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
আলোচনায় বক্তারা বলেন, রাসুল (সা.)–এর দেখানো পথে জীবন পরিচালনা করলেই সমাজে প্রকৃত শান্তি ফিরে আসবে।