Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

গসিপ কি আপনাকে স্মার্ট করে তোলে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১৯: ১৬
গসিপ কি আপনাকে স্মার্ট করে তোলে?

গসিপ। শব্দটা শুনলেই অনেকের মনে আসে নেতিবাচক ধারণা। আসাটা অস্বাভাবিকও নয়। তবে সমাজে গসিপের ভূমিকা দ্বিমুখী। একদিকে এটি যেমন সামাজিক বন্ধনের রূপক হিসেবে আসে, অন্যদিকে এটি সামাজিক সম্পর্কে বিষ ঢালারও উপকরণ বটে! আবার এর আছে একেবারে দৈনন্দিন ও সাধারণ একটি দিকও।

Advertisement
Advertisement
Advertisement

টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে সাম্প্রতিক গবেষণার বরাত দিয়ে বলা হয়েছে, আমাদের দৈনন্দিন কথাবার্তার প্রায় ৬৫ শতাংশই অন্য মানুষদের নিয়ে! অন্যদের সম্পর্কে গল্প বলাই আমাদের একঘেয়ে জীবনে রঙ যোগ করে। অবশ্য সামাজিকভাবে গসিপ প্রায়ই নেতিবাচক রূপে আবির্ভূত হয়।

গসিপ একধরনের মানসিক ‘সোশ্যাল ম্যাপ’ তৈরি করে। ছবি: ফ্রিপিক
গসিপ একধরনের মানসিক ‘সোশ্যাল ম্যাপ’ তৈরি করে। ছবি: ফ্রিপিক

তবে আধুনিক গবেষণা বলছে, গসিপ আসলে আমাদের মস্তিষ্কের এক চমৎকার কৌশল, যা সামাজিকভাবে টিকে থাকতে এবং বুদ্ধিমত্তা বাড়াতে সাহায্য করে। অর্থাৎ, গসিপ করা সব সময় খারাপ নয়, বরং অনেক সময় এটি আপনাকে আরও ‘স্মার্ট’ করে তুলতে পারে!

Advertisement
Advertisement
Advertisement

প্রথমেই বোঝা দরকার, গসিপ শুধু অন্যের ব্যক্তিগত জীবনের গল্প নয়। কোনো কোনো বিশেষজ্ঞ বলছেন, এটি হলো সামাজিক তথ্য বিনিময়ের এক মাধ্যম। কে কেমন আচরণ করে, কার সঙ্গে কার সম্পর্ক ভালো, কোন পরিস্থিতিতে কার ওপর ভরসা করা যায়—এসব তথ্য সমাজে টিকে থাকার জন্য জরুরি। যখন আমরা গসিপ করি, তখন মূলত আমরা এই সামাজিক মানচিত্রটা হালনাগাদ করি। এতে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে এবং আমরা আরও ভালোভাবে বুঝতে পারি যে, কার সঙ্গে কেমন আচরণ করা উচিত।

ব্রাউন ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, মানুষ অবচেতনভাবে বুঝতে পারে কার সঙ্গে কী কথা বলা নিরাপদ, বা কার কাছে কোন তথ্য পৌঁছাতে পারে। এই হিসাবটা করতে আমাদের মস্তিষ্ক একপ্রকার সামাজিক গাণিতিক সমীকরণ ব্যবহার করে। আমরা বুঝে যাই কে জনপ্রিয়, কে কার কাছের মানুষ, এবং কে কত দূরে। অর্থাৎ, আমরা একধরনের মানসিক ‘সোশ্যাল ম্যাপ’ তৈরি করি। এই মানচিত্র তৈরি করাই আমাদের মস্তিষ্ককে প্রশিক্ষিত করে, যেখানে যুক্তি, পর্যবেক্ষণ ও কৌশল মিলেমিশে কাজ করে।

টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, গসিপ আমাদের আবেগীয় বুদ্ধিমত্তা বা ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ায়। অন্যদের নিয়ে কথা বলার সময় আমরা শিখি সহানুভূতি, বিশ্লেষণ এবং আচরণের সূক্ষ্ম পার্থক্য ধরার বিষয়টি।

গসিপ কূটনৈতিক দক্ষতাও বাড়ায়, যা ব্যক্তিগত ও পেশাগত জীবনে সমানভাবে গুরুত্বপূর্ণ। ছবি: ফ্রিপিক
গসিপ কূটনৈতিক দক্ষতাও বাড়ায়, যা ব্যক্তিগত ও পেশাগত জীবনে সমানভাবে গুরুত্বপূর্ণ। ছবি: ফ্রিপিক

কারও বিষয়ে বলার সময় আমরা বুঝতে পারি কোন তথ্য শেয়ার করলে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে, আর কোনটা নির্দোষ আলাপ। এই সচেতনতা আমাদের আত্মসংযম এবং কূটনৈতিক দক্ষতাও বাড়ায়, যা ব্যক্তিগত ও পেশাগত জীবনে সমানভাবে গুরুত্বপূর্ণ।

তবে হ্যাঁ, গসিপ কারও জীবন যেমন নষ্ট করতে পারে, আবার দক্ষভাবে ব্যবহার করলে সমাজে টিকে থাকার অস্ত্রও হতে পারে। ঠিক তেমনি বাস্তব জীবনেও, যে ব্যক্তি গসিপের প্রবাহ বোঝে, সে সহজেই বুঝে ফেলে কাকে বিশ্বাস করা যায়, কার কাছ থেকে দূরে থাকা দরকার, কিংবা কোন পরিস্থিতিতে কীভাবে নিজের ভাবমূর্তি রক্ষা করতে হয়।

তাই বিশ্লেষকদের মতে, গসিপ করার ক্ষমতা একেবারেই পুরোপুরি নেতিবাচক কোনো বিষয় নয়। এটি এক ধরনের মানসিক দক্ষতাও বটে। গসিপের ক্ষেত্রে মানুষের মস্তিষ্ক অনেকটা দাবাড়ুর মতো কাজ করে, সম্ভাব্য বিপদ বা লাভের হিসাবও শিখিয়ে দেয়।

সুতরাং, গসিপকে কেবল নৈতিক ব্যর্থতা হিসেবে দেখাটা কিছুটা ভুল দৃষ্টিভঙ্গি। বরং এর ইতিবাচক ও নেতিবাচক—দুই দিক সম্পর্কেই জানাটা জরুরি। কারণ এটি মানবিক সম্পর্ক, সুনাম ও তথ্যের প্রবাহ বোঝার একটি কৌশলও বটে। 

বিষয়: জীবনধারাটিপসজীবনসমাজগবেষণালাইফস্টাইল
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।