Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

চাকরিতে ‘কোয়ায়েট ক্র্যাকিং’ কী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১৫: ০৮
চাকরিতে ‘কোয়ায়েট ক্র্যাকিং’ কী

চাকরির দুনিয়া এখন আগের যেকোনো সময়ের চেয়ে দ্রুত, প্রতিযোগিতামূলক ও মানসিকভাবে চাপপূর্ণ। এর মধ্যেই নতুন এক অবস্থা দেখা দিচ্ছে। সেটি হলো ‘কোয়ায়েট ক্র্যাকিং’। অর্থাৎ, কর্মীরা বাহ্যিকভাবে সক্রিয়, দায়িত্ববান এবং ‘আমি ঠিক আছি’ বলে চললেও ভেতরে ভেতরে তারা মানসিকভাবে ভেঙে পড়ছেন, ক্লান্ত হয়ে যাচ্ছেন। এই নীরব ভাঙনই এখন অফিস সংস্কৃতির অদৃশ্য মহামারি।

Advertisement

মনোবিজ্ঞানী ফ্রাঙ্ক গিয়ামপিয়েত্রো সিএনবিসিকে বলেছেন, “কোয়ায়েট ক্র্যাকিং ও কোয়ায়েট কুইটিং আসলে একই মুদ্রার এপিঠ-অপিঠ। যেখানে কোয়ায়েট কুইটিং-এ কর্মীরা ন্যূনতম কাজ করে মানসিক শান্তি খোঁজেন, সেখানে কোয়ায়েট ক্র্যাকিং-এ তারা একেবারেই চুপচাপ হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন, কিন্তু বাইরে থেকে পেশাদারত্বের মুখোশ ধরে রাখেন। এক অর্থে, অতি কাজের চাপে গোপনে নিঃশেষ বা বার্নআউট হয়ে যাওয়া।”

কোয়ায়েট ক্র্যাকিং-এ অনেক সময় ভালো কর্মীদের কর্মক্ষমতা কমে আসে। ছবি: ফ্রিপিক
কোয়ায়েট ক্র্যাকিং-এ অনেক সময় ভালো কর্মীদের কর্মক্ষমতা কমে আসে। ছবি: ফ্রিপিক

গবেষণা বলছে, অতিরিক্ত কাজের চাপ, ক্রমাগত টার্গেট, মাইক্রো-ম্যানেজমেন্ট এবং অফিসে মানসিক সহানুভূতির অভাবই এই সমস্যার মূল কারণ। বিশেষ করে করপোরেট চাকরি, কনটেন্ট ক্রিয়েটর, হেলথকেয়ার ও কাস্টমার সার্ভিস পেশায় কর্মরতদের মধ্যে কোয়ায়েট ক্র্যাকিং বেশি দেখা যাচ্ছে। এতে অনেক সময় ভালো কর্মীদের কর্মক্ষমতা কমে আসে। এদের মধ্যে অনেকে অফিসে সব কিছু সামলে, রাতে ঘরে ফিরে মানসিক অবসাদে ভোগেন কিন্তু কাউকে কিছু বলেন না।

কর্মসংস্কৃতিতে এখনো ‘সব ঠিক আছে’ ভাব দেখানো এক ধরনের অঘোষিত নিয়ম হয়ে আছে। অনেকে ভাবেন দুর্বলতা দেখালে চাকরি বা সম্মান হারাতে পারেন। এই ধারণা বেশিরভাগ ক্ষেত্রে একেবারেই অমূলক নয়। ফলে কর্মীরা ভেতরে ভেতরে চাপ, হতাশা ও উদ্বেগ জমিয়ে রাখেন। সময়ের সঙ্গে এই মানসিক বোঝা এতটাই বেড়ে যায় যে তা কাজের মান, সম্পর্ক এবং ব্যক্তিগত সুখ- সবকিছুতেই প্রভাব ফেলে।

Advertisement
Advertisement
Advertisement
মানসিক বোঝা এতটাই বেড়ে যায় যে তা কাজের মান, সম্পর্ক এবং ব্যক্তিগত সুখ- সবকিছুতেই প্রভাব ফেলে। ছবি: ফ্রিপিক
মানসিক বোঝা এতটাই বেড়ে যায় যে তা কাজের মান, সম্পর্ক এবং ব্যক্তিগত সুখ- সবকিছুতেই প্রভাব ফেলে। ছবি: ফ্রিপিক

বিশেষজ্ঞদের মতে, এটি মোকাবিলায় কোম্পানিগুলোকে মানসিক স্বাস্থ্যবান্ধব সংস্কৃতি গড়ে তুলতে হবে। কর্মীদের জন্য কাউন্সেলিং, পছন্দ অনুযায়ী কাজের সময় এবং খোলামেলা আলোচনা পরিবেশ জরুরি। একইসঙ্গে কর্মীদেরও উচিত নিজের সীমা বোঝা, বিশ্রাম নেওয়া এবং সাহায্য চাওয়া।

কোয়ায়েট ক্র্যাকিং পুরো অফিস সংস্কৃতির জন্য এক ধরনের অশনি সংকেত। কারণ কর্মী ভেঙে পড়লে ভেঙে পড়বে গোটা অফিস ব্যবস্থা। তাই এখন সময় এসেছে অফিসে শুধু পারফরম্যান্স নয়, কর্মীদের মনকেও মূল্য দেওয়া।

বিষয়: অফিসমানসিক স্বাস্থ্যকর্মীকর্মস্থলজীবনধারাকর্মচারীসংস্কৃতিলাইফস্টাইল
Advertisement
সর্বশেষ
  • ১

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ২

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৩

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৪

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

  • ৫

    ‘আমাদের হাতে অন্য ধর্মের লোকেরা অনিরাপদ-এটা আওয়ামী লীগের পুরনো খেলা’

সম্পর্কিত
  • সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

  • সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।

  • শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

    শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

    অনেক অভিভাবক শুরুতে জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর মনে করে বাড়িতেই চিকিৎসা চালিয়ে যান। কিন্তু ডেঙ্গুতে দেরিতে চিকিৎসা শুরু হলে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।