Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> জীবনচরচা

অস্ত্রোপচারের আগে না খেয়ে থাকা কেন জরুরি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৫: ৪১
অস্ত্রোপচারের আগে না খেয়ে থাকা কেন জরুরি

অস্ত্রোপচারের আগে রোগীদের না খেয়ে থাকার পরামর্শ দেওয়া হয়। যা শুধুমাত্র সাধারণ নিয়ম মনে করলে ভুল হবে।

Advertisement

বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে রয়েছে সুনির্দিষ্ট বৈজ্ঞানিক কারণ। এই প্রক্রিয়াকে ডাক্তারি পরিভাষায় 'নিল বাই মাউথ' বলা হয়। যা রোগীর সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে প্রক্রিয়াটি সম্পর্কে জানিয়েছে।

না খেয়ে থাকাটা অস্ত্রোপচারের আগে শুধু একটা সাধারণ নিয়ম নয়। কনসালটেন্ট ডায়েটিশিয়ান কণিকা মালহোত্রা এই বিষয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, এটি একটি বৈজ্ঞানিক ভিত্তিযুক্ত পদ্ধতি, যার নাম এনপিও বা ‘নাথিং বাই মাউথ’ ।

তিনি আরও বলেন, এই নিয়মটি প্রতিটা রোগীর সুস্থতা এবং দ্রুত সেরে ওঠা নিশ্চিত করার জন্য অত্যন্ত জরুরি এবং এটি অস্ত্রোপচারের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।

Advertisement
Advertisement
Advertisement

অস্ত্রোপচারের সময় যখন অ্যানাস্থেশিয়া দেওয়া হয়, তখন শরীরের খাদ্য গিলতে পারা বা কাশি দেওয়ার ক্ষমতা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই পরিস্থিতিতে পাকস্থলী খাবার বা তরল দিয়ে ভরা থাকে, তবে তা উল্টে গিয়ে শ্বাসনালীতে বা ফুসফুসে প্রবেশ করতে পারে। মেডিকেল পরিভাষায় অবস্থাটিকে অ্যাসপিরেশন বলা হয়। রোগীর দম বন্ধ হয়ে যাওয়া বা গুরুতর অ্যাসপিরেশন নিউমোনিয়ার মতো বিপজ্জনক জটিলতা সৃষ্টি হতে পারে।

পাকস্থলী খালি থাকলে অ্যানাস্থেশিয়া দেওয়া বেশি নিরাপদ হয় এবং অস্ত্রোপচারও সঠিকভাবে শেষ করা যায়। এ কারণেই সব ধরনের অস্ত্রোপচারের আগেই চিকিৎসকরা এই নিয়মটি মেনে চলেন।

সাধারণত, রোগীদের অস্ত্রোপচারের আট থেকে ১২ ঘণ্টা আগে খাবার খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়। অস্ত্রোপচারের জন্য কমপক্ষে আট ঘণ্টা না খেয়ে থাকা জরুরি। কিছু ক্ষেত্রে অল্প পরিমাণে পানি পান করার অনুমতি দেওয়া হতে পারে।

নির্দেশিকা মেনে চললে অস্ত্রোপচারের ঝুঁকি কমে। পাশাপাশি প্রক্রিয়াটি সফল হওয়ার সম্ভাবনা বাড়ে এবং অস্ত্রোপচারের পরে বমির সম্ভবনাও কমে যায়। বিশেষজ্ঞদের মতে, দ্রুত সেরে ওঠার জন্য পদ্ধতিটি অনুসরণ অপরিহার্য।

বিষয়: অস্ত্রোপচারসুস্থ জীবনরোগশরীরচর্চাস্বাস্থ্যপানি
Advertisement
সর্বশেষ
  • ১

    শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি

  • ২

    বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সেবা চালু

  • ৩

    বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার

  • ৪

    রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের ঘাটতি: টিআইবি

  • ৫

    বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মুরাসু: সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি

সম্পর্কিত
  • ঘুম ও বিষণ্নতা জড়িয়ে আছে আষ্টেপৃষ্ঠে

    ঘুম ও বিষণ্নতা জড়িয়ে আছে আষ্টেপৃষ্ঠে

    আমাদের ২৪ ঘণ্টার সার্কাডিয়ান রিদম বা জৈবিক ছন্দ মূলত আলোর দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমাদের চোখ মস্তিষ্কের প্রধান ঘড়িতে সংকেত পাঠায়, যা শরীরের বিভিন্ন প্রক্রিয়া—যেমন জেগে থাকা, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং বিপাকের মধ্যে সমন্বয় সাধন করে।

  • মেধা ও মানসিক কার্যক্ষমতা বজায় রাখার উপায়

    মেধা ও মানসিক কার্যক্ষমতা বজায় রাখার উপায়

    বয়স বাড়লে মানসিক ক্ষমতা কমে যাওয়া খুব সাধারণ একটি বিষয়, যা বার্ধক্যের অন্যতম একটি ভীতিজনক দিক। তবে বুদ্ধিমত্তা বা চিন্তাশক্তি কমে যাওয়া কিন্তু একেবারেই অনিবার্য নয়।

  • সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

  • সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।