Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

একই টুথব্রাশ বেশি দিন ব্যবহারে বাড়ছে যেসব রোগের ঝুঁকি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৬: ৫৭
একই টুথব্রাশ বেশি দিন ব্যবহারে বাড়ছে যেসব রোগের ঝুঁকি

আমরা অনেকেই টুথব্রাশ ব্যবহারের ব্যাপারে অবহেলা করি। একই ব্রাশ মাসের পর মাস ব্যবহার করি বা ভ্রমণে গিয়ে অন্যের ব্রাশও ব্যবহার করে ফেলি। কিন্তু এই ছোট্ট অভ্যাস দেহে ভয়ংকর রোগের ঝুঁকি তৈরি করতে পারে। মুখের ভেতরের জীবাণু শুধু দাঁত বা মাড়ির ক্ষতি করে না, এগুলো ধীরে ধীরে রক্তনালীর মাধ্যমে হৃদযন্ত্র, লিভার এমনকি অগ্ন্যাশয়েও প্রভাব ফেলতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে ক্লোভ ডেন্টাল নামের একটি হাসপাতালের চিফ ক্লিনিক্যাল অফিসার লে. জেনারেল (অব.) ডা. বিমল অরোরা জানিয়েছেন, একটি টুথব্রাশই আমাদের শরীরের প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা।

তিনি বলেন, প্রতিদিন মুখে থাকা জীবাণুগুলো দাঁত ও মাড়ির পাশে জমে প্লাক তৈরি করে। নিয়মিত ও সঠিকভাবে ব্রাশ না করলে এসব ব্যাকটেরিয়া শুধু মুখেই সীমাবদ্ধ থাকে না, রক্তের মাধ্যমে শরীরের ভেতর ছড়িয়ে পড়ে। এতে হৃদরোগ ও লিভারের সমস্যা এমনকি ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ে।

ডা. অরোরা জানান, মুখের ভেতরে প্রায় ৭০০ ধরনের ব্যাকটেরিয়া থাকে। এগুলো প্রতিদিন ব্রাশের মাধ্যমে দূর না করলে মাড়ির প্রদাহ, দাঁতের ক্ষয় এবং মুখের দুর্গন্ধ তৈরি করে। প্রদাহজনিত জীবাণু রক্তে প্রবেশ করলে শরীরের বিভিন্ন অঙ্গ যেমন–হৃদপিণ্ড, লিভার ও অগ্ন্যাশয়েও প্রভাব পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে এসব অঙ্গের কার্যকারিতা কমতে থাকে যাতে করে বড় রোগের সূচনা হয়।

Advertisement
Advertisement
Advertisement

ডায়াবেটিসের সঙ্গে সম্পর্ক

বিশেষজ্ঞদের মতে, মুখের সংক্রমণ ও ডায়াবেটিসের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রক্তে অতিরিক্ত চিনি থাকলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, ফলে মাড়িতে সংক্রমণ সহজেই হয়। আবার মাড়ির প্রদাহ থেকে নিঃসৃত বিষাক্ত পদার্থ ইনসুলিনের কার্যকারিতা নষ্ট করে দেয়, ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। ডা. অরোরা বলেন, এটি এক ধরনের দুষ্টচক্র, রক্তে চিনি বাড়লে মাড়ির সংক্রমণ হয়, আর এই সংক্রমণ ইনসুলিনের কাজ বাধাগ্রস্ত করে। তাই মুখের যত্ন নেওয়া ডায়াবেটিস নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ ধাপ।

হৃদরোগের ঝুঁকি

মাড়ির প্রদাহ শুধু দাঁতের ক্ষতি করে না, এটি ধীরে ধীরে রক্তনালী শক্ত ও সংকীর্ণ করে দেয়–যাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। এই অবস্থায় রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় এবং হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে, যাদের মাড়ির সমস্যা দীর্ঘদিন ধরে থাকে, তারা সুস্থ মাড়ির মানুষের তুলনায় প্রায় দ্বিগুণ বেশি হৃদরোগে আক্রান্ত হন।

কখন টুথব্রাশ বদলাবেন

ডেন্টিস্টদের পরামর্শ, তিন মাস পরপর টুথব্রাশ বদলানো উচিত পুরনো টুথব্রাশে জীবাণু জমে যায় এবং ব্রাশের লোম ক্ষয়ে কার্যকারিতা হারায়। ফলে এটি দাঁতের ফাঁকে ভালোভাবে পৌঁছাতে পারে না এবং পরিষ্কারও ঠিকমতো হয় না।

এ ছাড়া নিয়মিত ফ্লস করা, দিনে অন্তত দুইবার দাঁত ব্রাশ করা, মিষ্টি খাবার কম খাওয়া এবং ধূমপান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ডা. অরোরা বলেন, টুথব্রাশ শুধু দাঁত পরিষ্কারের যন্ত্র নয়, এটি শরীরের স্বাস্থ্য রক্ষার প্রথম ধাপ। মুখ পরিষ্কার রাখলে শুধু দাঁত নয়, হৃদযন্ত্র ও শরীরের অন্যান্য অঙ্গও সুরক্ষিত থাকে।

তাই সুস্থ থাকতে নিজের টুথব্রাশের যত্ন নিন, নিয়মিত পরিবর্তন করুন এবং মুখের পরিচ্ছন্নতা বজায় রাখুন–কারণ আপনার মুখের স্বাস্থ্যই পুরো শরীরের স্বাস্থ্যের চাবিকাঠি।

বিষয়: ডায়াবেটিসরোগহৃদরোগস্বাস্থ্য
সর্বশেষ
  • ১

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ২

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ৩

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৪

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৫

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।