Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

শীত আসার আগে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন কীভাবে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ২১: ১৯
শীত আসার আগে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন কীভাবে

শীত আসার আগ মুহূর্তে আমাদের শরীরের ওপর বাড়তি চাপ পড়ে। তাপমাত্রা কমলে ভাইরাস-ব্যাকটেরিয়ার কার্যকলাপ বেড়ে যায়, শ্বাসতন্ত্র দুর্বল হয়। হঠাৎ ঠান্ডা-গরমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতায় সমস্যা হতে পারে। তাই শীত পুরোপুরি নামার আগে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। কয়েকটি সহজ কিন্তু কার্যকর অভ্যাস আপনাকে শীতকালীন অসুস্থতা থেকে অনেকটাই সুরক্ষা দিতে পারে।

Advertisement
Advertisement
Advertisement
  • পুষ্টিকর খাবার রোগ প্রতিরোধ ক্ষমতার মূল চাবিকাঠি। প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন- কমলা, মাল্টা, আমড়া, পেয়ারা যোগ করা খুব কার্যকর। পাশাপাশি রঙিন সবজি, বিশেষত গাজর, বিট, ব্রকলি, পালং শাক শরীরকে অ্যান্টিঅক্সিডেন্ট দেয়, যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। প্রোটিনের অভাব হলে যেসব কোষ রোগ প্রতিরোধে ভূমিকা রাখে তাদের উৎপাদন কমে যায়। তাই প্রতিদিন ডাল, ডিম, মাছ, বাদাম খাওয়া দরকার। শীতে বিশেষভাবে উপকারী হল আদা, রসুন, হলুদ। এগুলো প্রদাহ কমায় এবং সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে।
  • পর্যাপ্ত পরিমাণে ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর অন্যতম কার্যকর উপায়। প্রাপ্তবয়স্কদের রাতে ৭-৮ ঘণ্টা গভীর ঘুম দরকার। ঘুম কম হলে শরীরে কর্টিসল নামে স্ট্রেস হরমোন বেড়ে যায়, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়।
  • নিয়মিত ব্যায়াম ইমিউন সিস্টেমকে সক্রিয় রাখে। প্রতিদিন ২০-৩০ মিনিট হাঁটা, যোগব্যায়াম বা হালকা স্ট্রেচ ব্যায়াম রক্তসঞ্চালন বাড়িয়ে প্রতিরোধী কোষগুলোকে শরীর জুড়ে ছড়িয়ে দিতে সাহায্য করে। ব্যায়াম মানসিক চাপও কমায়, যা রোগ প্রতিরোধের জন্য অতিরিক্ত সুবিধা।
  • হাইড্রেশন বা পর্যাপ্ত পানি পান খুব জরুরি। শীত এলে অনেকেই পানি কম পান করেন। কিন্তু শরীরের প্রতিটি প্রতিরোধী প্রতিক্রিয়ার জন্য পানি অপরিহার্য। দিনে অন্তত ছয় থেকে আট গ্লাস পানি, সাথে হারবাল চা বা লেবু-গরম পানি ইমিউনিটি বাড়াতে সহায়ক।
  • মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। অতিরিক্ত মানসিক চাপ রোগ প্রতিরোধী কোষের কার্যক্রম কমিয়ে দেয়। মেডিটেশন, গভীর শ্বাস-প্রশ্বাস, নিজের জন্য সময় বের করা- এসব অভ্যাস শরীরের প্রতিরোধ শক্তিকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করতে পারে।
  • পরিচ্ছন্নতা মেনে চলা। যেমন খাওয়ার আগে হাত ধোয়া, ব্যবহৃত জিনিসপত্র পরিষ্কার রাখা এবং জনসমাগমে সতর্ক থাকা- সম্ভব হলে মাস্ক ব্যবহার করা।

শীত আসার আগে যদি এই ছোট ছোট অভ্যাসগুলো নিয়মিত মেনে চলা যায়, তাহলে সর্দি-কাশি থেকে শুরু করে বড় ধরনের সংক্রমণ- সবকিছুর প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সুস্থ শীত কাটাতে এখন থেকে প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ।

তথ্যসূত্র: ইন্সপাইরা হেলথ

বিষয়: রোগজীবনধারাস্বাস্থ্যস্বাস্থ্য টিপসলাইফস্টাইলব্যায়ামশীতকাল
সর্বশেষ
  • ১

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ২

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ৩

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৪

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৫

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।