
সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?
গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!
ত্বকে হঠাৎ শক্ত বা মোটা আঁচিলের মতো কিছু দেখা গেলে অনেকেই তা সাধারণ আঁচিল ভেবে গুরুত্ব দেন না। কিন্তু চিকিৎসকরা বলছেন, সব আঁচিল নিরীহ নয়। কিছু ক্ষেত্রে এটি হতে পারে এমন এক ধরনের ত্বকের সমস্যা, যা থেকে ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে।
চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, এই ধরনের আঁচিল আসলে ত্বকের ওপর অতিরিক্ত শক্ত প্রোটিন (কেরাটিন) জমে তৈরি হয়। এটি দেখতে অনেকটা শক্ত বা শুষ্ক আঁচিলের মতো, কখনো ছোট আবার কখনো বড় হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় কিউটেনিয়াস হর্ন।
ইতিহাস
এই রোগের ইতিহাস বেশ পুরনো। প্রথম নথিভুক্ত হয় ১৫৮৮ সালে এক ওয়েলশ মহিলার শরীরে। সেই সময় এমন রোগীদের ‘শিংওয়ালা মানুষ’ বলা হতো। পরে সপ্তদশ শতকে ড্যানিশ বিজ্ঞানী থমাস বার্থোলিন প্রমাণ করেন, এটি আসলে ত্বকের কোষের অস্বাভাবিক বৃদ্ধি, কোনো রহস্যজনক বিষয় নয়।
কারণ ও ঝুঁকি
বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যা সাধারণত বয়স্ক ব্যক্তি, রোদে কাজ করা মানুষ এবং যাদের ত্বক দীর্ঘসময় সূর্যের আলোয় থাকে তাদের মধ্যে বেশি দেখা যায়। মুখ, গলা, কান, হাত কিংবা মাথার চামড়ায় এটি বেশি হয়। সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি ত্বকের কোষে ক্ষতি করে, যা সময়ের সঙ্গে কেরাটিন জমে শক্ত আঁচিলের মতো রূপ নেয়।
চর্মরোগ বিশেষজ্ঞ ড. প্যাট্রিক জিটো বলেন, “এই ধরনের আঁচিল দেখতে নিরীহ মনে হলেও অনেক সময় এর নিচে ক্যানসারের কোষ তৈরি হয়। তাই এমন কিছু দেখা গেলে পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।”
তিনি আরও বলেন, ”যদি আঁচিলের নিচে ব্যথা, রক্তপাত, লালচেভাব বা হঠাৎ আকারে বড় হয়ে যাওয়া দেখা দেয়, তবে তা ক্যানসারের ইঙ্গিত হতে পারে।”
চিকিৎসা ও পরামর্শ
প্রাথমিকভাবে চিকিৎসকরা এই ধরনের আঁচিল অস্ত্রোপচারের মাধ্যমে সম্পূর্ণভাবে কেটে ফেলেন এবং ল্যাবরেটরিতে পাঠিয়ে পরীক্ষা করেন। যদি ক্যানসার কোষ না পাওয়া যায়, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। তবে ক্যানসার শনাক্ত হলে দ্রুত চিকিৎসা নিতে হবে।
চিকিৎসকরা বলছেন, ”সূর্যের আলো থেকে সুরক্ষা পাওয়া এই রোগ প্রতিরোধের মূল উপায়। এজন্য সানস্ক্রিন ব্যবহার, টুপি পরা, ছাতা ব্যবহার এবং শরীর ঢেকে রাখে এমন পোশাক পরার পরামর্শ দিয়েছেন তারা।”
এছাড়া ত্বকে নতুন কোনো আঁচিল দেখা দিলে বা পুরোনো আঁচিলের রঙ, আকার বা পুরুত্ব হঠাৎ বদলে গেলে তা অবহেলা না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
বিশেষজ্ঞদের মতে, সময়মতো চিকিৎসা নিলে এই ধরনের আঁচিল পুরোপুরি সেরে যায় এবং ক্যানসারের ঝুঁকিও কমে যায়। কিন্তু দেরি করলে ত্বকের গভীরে ক্ষতি হতে পারে। তাই নিজের ত্বকের পরিবর্তনের দিকে নজর রাখা এবং নিয়মিত পরীক্ষা করাতে হবে।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?
গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?
ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।

শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?
অনেক অভিভাবক শুরুতে জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর মনে করে বাড়িতেই চিকিৎসা চালিয়ে যান। কিন্তু ডেঙ্গুতে দেরিতে চিকিৎসা শুরু হলে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

কীভাবে বুঝবেন আপনি গরিব?
নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।