Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ সেপ্টেম্বর, ২০২৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ সেপ্টেম্বর, ২০২৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

খুলনায় ডেঙ্গু ও হাম উপসর্গে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি, খুলনা

বিশেষ প্রতিনিধি, খুলনা

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০৩
খুলনায় ডেঙ্গু ও হাম উপসর্গে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু
ফাইল ছবি

খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগজুড়ে ৩৪৯ জন ডেঙ্গু এবং ১০০ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৪৯ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৩১৩ জন এবং বেসরকারি ক্লিনিকে ৩৬ জন ভর্তি হন।

২৪ ঘণ্টায় খুলনা জেলায় সর্বোচ্চ ৯৯ জন এবং বাগেরহাটে ৯২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এই সময়ে খুলনা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ৯ হাজার ৭৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যার মধ্যে প্রাণ হারিয়েছেন ৩৪ জন। বর্তমানে বিভাগজুড়ে ১ হাজার ৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে খুলনা জেলাতেই ৩৮৯ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬৮ জন ভর্তি আছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৩৯৩ জন।

এদিকে এ বিভাগে হামের প্রাদুর্ভাবও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০০ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮৬ জন। এই সময়ে খুলনায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

সূত্র জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত বিভাগে মোট ১১ হাজার ৪৫২ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১১ হাজার ৭ জন হাসপাতালে ভর্তি হন। ল্যাব পরীক্ষায় এ পর্যন্ত ৩৭৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে, তবে এতে কারও মৃত্যুর খবর মেলেনি। তবে সন্দেহজনক হামে এ পর্যন্ত বিভাগে ৪২ জনের মৃত্যু হয়েছে।

বিষয়: খুলনাডেঙ্গুহামমৃত্যু
সর্বশেষ
  • ১

    ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

  • ২

    ৩ মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদন

  • ৩

    প্রবাসে বনভোজন

  • ৪

    হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

  • ৫

    সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন কেন বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ?

সম্পর্কিত
  • ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

    ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

    অবৈধ নোটিশ প্রত্যাহার, ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেডের কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে বরিশালে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শ্রমিকরা।

  • ৩ মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদন

    ৩ মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদন

    রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আজ বুধবার অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান। খবর বার্তা সংস্থা ইউএনবির।

  • হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

    হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

    গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ১৯৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ২৮২।

  • মুডি’স রেটিংয়ের ফলে দেশে বৈদেশিক বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে: মাহদী আমিন

    মুডি’স রেটিংয়ের ফলে দেশে বৈদেশিক বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে: মাহদী আমিন

    আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডি’সের রেটিংয়ে বাংলাদেশের অবস্থান নেতিবাচক থেকে স্থিতিশীল হয়েছে। এতে বৈদেশিক বিনিয়োগ বাড়ার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানও ইতিবাচক ধারায় এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।