
নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
“সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”
চরচা প্রতিবেদক

টেস্ট ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত রান করা কিংবদন্তি ব্রায়ান লারা একবার বলেছিলেন, সেঞ্চুরি করার পর তিনি আবার জিরো বা শূন্য থেকে শুরু করেন। বাংলাদেশের ক্রিকেটে অনন্তকালের এক আক্ষেপ, শতক করেই ব্যাটসম্যানদের উইকেট বিলিয়ে দিয়ে আসা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়া সেঞ্চুরি করেই তানজিদ হাসান আউট হয়েছেন, যা কিছুটা হলেও প্রতিপক্ষকে সুযোগ করে দিয়েছে ফিরে আসার। বড় লিড পেলেও তাই তানজিদের আক্ষেপও বাড়ালেন কিছুটা।
প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে তানজিদের ১০১ রানের ইনিংসের পর বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৫৩ রানের। আর প্রথম ইনিংসে ৬ উইকেটে রান ৩৫১।
তানজিদ টেস্ট দলে ডাক পেয়েছেন ডাকাবুকো ব্যাটিংয়ের জন্য। এই সিরিজের আগে এক টেস্টের ক্যারিয়ারে দারুণ কিছু না করলেও অস্ট্রেলিয়ার তারকাসমৃদ্ধ বোলিংয়ের বিপক্ষে তাকে রাখা হয়েছিল ট্রাম্পকার্ড হিসেবে। আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়ে শুরুতে দ্রুত কিছু রান করে দেবেন, এটাই ছিল চাওয়া। তবে প্রথম ও দ্বিতীয় দিনে তানজিদ টেস্ট ক্রিকেটের টেম্পারমেন্টের শতভাগ দেখিয়েছেন। প্রতিটা বলের মেধা অনুযায়ী খেলে স্টার্ক-কামিন্সদের বাধ্য করেছেন বাজে বল করতে।
ফিফটি পার করেও লক্ষ্যে ছিলেন অবিচল। অন্যপ্রান্তে মুমিনুল (৪৯) বিদায় নিলেও নাজমুল হোসেন তানজিদকে নিয়ে গড়েন আরেকটি গুরুত্বপূর্ণ জুটি। দলকে লিডও এনে দেন তারা, নাজমুল করে ফেলেন ফিফটি।
নব্বইয়ের ঘরে গিয়ে তানজিদ কিছুটা অস্থির হয়ে যান। ৯৭ রানে ক্যাচও তুলে দিয়েছিলেন নাথান লায়নের বলে। তখনই মনে হচ্ছিল, শতকের চিন্তায় খেই হারিয়েছেন কিছুটা। শেষ পর্যন্ত ম্যাজিক ফিগারে পা রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার মাটিতে।
গোটা ইনিংসে স্থির থাকা তানজিদ পুরো সেট, অজি পেসাররাও ক্লান্ত। প্রয়োজন ছিল আরও বড় ইনিংস খেলার প্রয়াস। তবে বাংলাদেশের আর দশজন ক্রিকেটার যে ভুলটা করেন, তানজিদ ঠিক সেটাই করে বসেন। লায়নের পাতা ফাঁদে ধরা দিয়ে ছক্কা মারতে গিয়ে লং-অফে ক্যাচ তুলে দেন মিচেল স্টার্কের হাতে।
সেট ব্যাটসম্যানের বিদায়ের পর নতুন বলে প্রায়ই নামে ধস। মিডল অর্ডার কিছুটা সামাল দিলেও অনুমেয়ভাবে ছোট একটা বিপর্যয় তাই হয়েই যায়। অস্ট্রেলিয়ার পেসাররা চার ওভারের মধ্যে একে একে নাজমুল (৮৬), মুশফিকুর রহিম (৩৬), ও লিটন দাস (০) ফিরিয়ে দেন। ১১ রানে হারাতে হয় তিন উইকেট।
তবে বাংলাদেশকে এ যাত্রায় রক্ষা করেন মেহেদি হাসান মিরাজ ও হাসান মাহমুদ। বিশেষ করে বল হাতে ৬ উইকেট নেওয়া হাসান ব্যাটিংটাও যে বেশ ভালোই জানেন, তার প্রমাণ রেখে অপরাজিত আছেন ৭৬ বলে ১৩ রান করে। আর মিরাজের অবদান ৩২ রান।

নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
“সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”

উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা
বিশেষজ্ঞদের মতে, একই যানবাহনকে সড়কে চলার পাশাপাশি আকাশে ওড়ার উপযোগী করে তৈরি করা বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ। উড়ন্ত যানবাহনের ক্ষেত্রে ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী
‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার- রাষ্ট্র সবার। ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন।”

আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’