
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চরচা ডেস্ক

দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের (টিডব্লিউএএস) ফেলো নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাতজন বিজ্ঞানী। দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের (টিডব্লিউএএস) ফেলো নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাতজন বিজ্ঞানী। চলতি বছর বিভিন্ন দেশের মোট ৮৭ জন বিজ্ঞানীকে এই মর্যাদাপূর্ণ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়, যার মধ্যে বাংলাদেশ থেকেই সর্বোচ্চ সাতজন জায়গা করে নিয়েছেন। একই সঙ্গে পরিবেশ ও কৃষিবিজ্ঞান গবেষণায় অবদানের জন্য ‘টিডব্লিউএএস-ফায়জাহ এম. আল-খারাফি অ্যাওয়ার্ড’ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুন নাহার।
বাংলাদেশ থেকে নির্বাচিত সাত বিজ্ঞানী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ; শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুন নাহার; সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের রাইস রিসার্চ সেন্টারের পরিচালক এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ড. মোহাম্মদ আবদুল লতিফ; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ; ইকোটেক্স লিমিটেডের রিসার্চ ল্যাবের বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মুবারক আহমদ খান; বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রহমান এবং বুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ড. এ কে এম আখতার হোসেন।
একাডেমির আন্তর্জাতিক জুরি ও নির্বাহী পরিষদ ভূতত্ত্ব, ভূগর্ভস্থ পানি সুরক্ষা, কৃষিবিজ্ঞান, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, পরিবেশবান্ধব পাট প্রযুক্তি, কম্পিউটার বিজ্ঞান এবং কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের বিজ্ঞানীদের নির্বাচন করেছে।
এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ চরচাকে বলেন, “এটা অনেক সম্মানের ব্যাপার। প্রতি বছর বিভিন্ন দেশের বিজ্ঞান একাডেমির ফেলোরা বিভিন্ন শাখায় উল্লেখযোগ্য অবদান রাখা বিজ্ঞানীদের টিডব্লিউএএস ফেলোশিপের জন্য তাদের গবেষণা ও প্রকাশনার বিস্তারিত বিবরণসহ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করার সাথে সাথে কমপক্ষে তিনজন বরেণ্য বিজ্ঞানীর কাছ থেকে পজিটিভ রিকমেনডেশন পেলে তাদের টিডব্লিউএএসের বার্ষিক সাধারণ সভায় ভোটের মাধ্যমে চূড়ান্ত ভাবে নির্বাচিত করা হয়। গত ৬ নভেম্বর এবারের নির্বাচনী প্রক্রিয়া শেষ হয় এবং দক্ষিণ গোলার্ধের বিভিন্ন দেশের মোট ৮৭ জনকে নির্বাচিত করা হয় যার মধ্যে বাংলাদেশ থেকে সর্বাধিক ৭জন নির্বাচিত হয়েছেন। ঐদিনই টিডব্লিউএএসের প্রেসিডেন্ট অভিনন্দন পত্র পাঠিয়ে সবাইকে অবহিত করেন।”
অধ্যাপক কামরুন নাহার পরিবেশ ও কৃষিবিজ্ঞান গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে টিডব্লিউএএস-ফায়জাহ এম. আল-খারাফি অ্যাওয়ার্ড পেয়েছেন। ফেলো নির্বাচিত হওয়া এবং পুরস্কার অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক এই একাডেমির কাছ থেকে তিনি দ্বৈত স্বীকৃতি পেলেন।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন