
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার আহ্বান পুলিশের
সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের পদস্থ কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে ‘মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর’ অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছে পুলিশ সদরদপ্তর।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের পর একীভূত হওয়া পাঁচ প্রতিষ্ঠানের অন্যতম সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) থেকে প্রশাসক সরিয়ে নেওয়া হয়েছে। ফলে ব্যাংকটির সার্বিক কার্যক্রম এখন থেকে নতুন গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত হবে।
গতকাল বৃহস্পতিবার এসআইবিএলের দায়িত্বে থাকা প্রশাসক এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বাশার ও তার দলকে তাদের কার্যক্রম গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়। বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতেই এই নির্দেশ জারি করে কর্তৃপক্ষ।
এর আগে এক্সিম ব্যাংক থেকেও কেন্দ্রীয় ব্যাংক নিয়োগ করা প্রশাসক প্রত্যাহার করে নেওয়া হয়েছিল।
কেন্দ্রীয় ব্যাংকের একাধিক সূত্র নিশ্চিত করেছে, বর্তমানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকে যে প্রশাসক নিয়োগ দেওয়া আছে, আগামী ১৩ আগস্টের মধ্যেই তাদের সরিয়ে নেওয়া হবে। এর মাধ্যমে পাঁচটি ব্যাংকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনুষ্ঠানিকভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকের হাতে ন্যস্ত করা শেষ হবে।
অন্তর্বর্তী সরকারের মেয়াদে এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংককে একত্র করে গঠন করা হয়েছিল ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। সে সময় ব্যাংকগুলোর তৎকালীন পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালকদের পদচ্যুত করা হয়। পরে প্রাতিষ্ঠানিক তদারকি নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।
চলতি বছরের গত জুনে নতুন গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান কাজী শায়রুল হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় আবেদুর রহমান শিকদারকে। এই শীর্ষ নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর পর্যায়ক্রমে সব ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি দল বা প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের পদস্থ কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে ‘মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর’ অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছে পুলিশ সদরদপ্তর।

আহত আলমগীরের স্বজনদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই স্থানীয় নেতা তাকে গুলি করেন।

রাজধানীর বনানীতে ৫৭ লাখ টাকার জাল নোট দিয়ে স্বর্ণের গহনা কেনার চেষ্টাকালে গ্রেপ্তার মো. রুবেল আহম্মেদ ফকিরকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশি ক্রিকেটার সাকিবের আশা তিনি দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলবেন এবং ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।