Advertisement Banner

লেবাননে ইসরায়েলি হামলায় ৭৭ জনের মৃত্যু, আহত ৫ শতাধিক

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
লেবাননে ইসরায়েলি হামলায় ৭৭ জনের মৃত্যু, আহত ৫ শতাধিক
লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি: রয়টার্স

লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় গত চার দিনে নিহতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত ৫২৭ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় আটজন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে দক্ষিণ লেবাননের কাফার তিবনিত গ্রামে সরাসরি হামলায় একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন।

সম্পর্কিত