ads

ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
যুদ্ধ বিমান। ছবি: রয়টার্স

ইরাকের পশ্চিমাঞ্চলে একটি মার্কিন কেসি-১৩৫ এরিয়াল রিফুয়েলিং (আকাশে জ্বালানি সরবরাহকারী) উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। তবে দ্বিতীয় আরেকটি উড়োজাহাজ নিরাপদে অবতরণ করেছে বলে বৃহস্পতিবার মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন বাহিনীর দায়িত্বে থাকা ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, ‘একটি উড়োজাহাজ পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে এবং দ্বিতীয়টি নিরাপদে অবতরণ করেছে। এটি শত্রু পক্ষের আক্রমণ কিংবা নিজেদের বাহিনীর ভুল গোলাবর্ষণ কোনোটির কারণেই ঘটেনি।’

Advertisement

মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে এ পর্যন্ত এটি চতুর্থ মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা। এর আগে ‘ভুল করে’ তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

ইউএস এয়ার ফোর্সের তথ্য অনুযায়ী, ৬০ বছরেরও বেশি সময় ধরে চালু থাকা এই কেসি-১৩৫ বিমানে সাধারণত তিনজন ক্রু থাকেন—একজন পাইলট, একজন কো-পাইলট এবং একজন বুম অপারেটর (যিনি অন্য বিমানে জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণ করেন)।

তবে বিমানবাহিনীর তথ্য বিবরণীতে আরও বলা হয়েছে, কিছু বিশেষ মিশনে এই বিমানের জন্য একজন নেভিগেটরের প্রয়োজন হয় এবং এটি সর্বোচ্চ ৩৭ জন যাত্রী বহন করতে পারে।

সেন্ট্রাল কমান্ডের তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর কুয়েতি বাহিনী ভুলবশত আমেরিকার তিনটি এফ-১৫ই ফাইটার বিমান ভূপাতিত করেছিল। তবে ওই ঘটনায় ক্রু সদস্যদের ছয়জনই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন।

সম্পর্কিত