Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চাঁপাইনবাবগঞ্জে তিন নদীর পানি বৃদ্ধি, পানিবন্দী ৪ হাজার ৩৫০ পরিবার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৫৪
চাঁপাইনবাবগঞ্জে তিন নদীর পানি বৃদ্ধি, পানিবন্দী ৪ হাজার ৩৫০ পরিবার
ছবি: ইউএনবি

চাঁপাইনবাবগঞ্জে উজানের ঢলে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ৪ হাজার ৩৫০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তবে তিন নদীর পানিই এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, আজ শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ৩ সেন্টিমিটার, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি ৭ সেন্টিমিটার করে বেড়েছে।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পদ্মা নদীর পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বিপৎসীমার যথাক্রমে ১ দশমিক ৫ মিটার ও ২ দশমিক ২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলী ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা, দুর্লভপুর ও উজিরপুর ইউনিয়নের নদীতীরবর্তী নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।

সিলেটে আবারও বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কায় নিম্নাঞ্চলের বাসিন্দারাsylhet

কোথাও কোথাও রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে ফসলের খেত। এতে পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েছে।

জেলা প্রশাসক (ডিসি) আবু ছালেহ মো. মুসা জঙ্গী জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ৪ হাজার ৩৫০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এসব পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব জানান, নদীগুলোতে পানি বৃদ্ধির হার কমতে শুরু করেছে। বন্যার আশঙ্কা নেই। আগামী দুই দিন পর থেকে নদীগুলোর পানি কমতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়: পাউবোপদ্মা নদীনদীরাজশাহী বিভাগপানি বৃদ্ধিপানিবন্দীচাঁপাইনবাবগঞ্জ
সর্বশেষ
  • ১

    ‘পাসপোর্ট না থাকা’ পাকিস্তান তরুণের ইংলিশ রুপকথা

  • ২

    লালবাগের ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • ৩

    নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান

  • ৪

    চাঁপাইনবাবগঞ্জে তিন নদীর পানি বৃদ্ধি, পানিবন্দী ৪ হাজার ৩৫০ পরিবার

  • ৫

    যুক্তরাষ্ট্রে ৯/১১-এর নিহতদের স্মরণ, নিউইয়র্কের অনুষ্ঠানে প্রবাসীদের অংশগ্রহণ

সম্পর্কিত
  • লালবাগের ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

    লালবাগের ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

    রাজধানীর লালবাগে একটি ভাড়া বাসা থেকে অ্যাডভোকেট আনোয়ার হোসেন (৩০) নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে লালবাগ থানার শহীদনগর ৩ নম্বর ফাঁড়ি মসজিদ গলির একটি ভবন থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের

  • শাহবাগ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার

    শাহবাগ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার

    রাজধানীর শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তাদের আনুমানিক বয়স ৬৫ ও ৪৫ বছর।

  • ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ সব অপকর্ম সমাজ থেকে মুছে দেব: রিজভী

    ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ সব অপকর্ম সমাজ থেকে মুছে দেব: রিজভী

    ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ সমাজে যত ধরনের অপকর্ম আছে, তা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই সরকার নারীদের যত অধিকার আছে তা নিশ্চিত করবে।

  • খুলনা নগরীতে যুবককে গুলি করে হত্যা

    খুলনা নগরীতে যুবককে গুলি করে হত্যা

    খুলনা নগরীতে পূর্ব শত্রুতার জেরে মো. জলিল মুন্সি নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর দৌলতপুর থানার কুলিরবাগান বটতলার অদুরে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।