Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সিলেটে আবারও বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কায় নিম্নাঞ্চলের বাসিন্দারা

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ২১: ৫৯
সিলেটে আবারও বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কায় নিম্নাঞ্চলের বাসিন্দারা

সিলেটের বিভিন্ন নদ-নদীতে কয়েকদিন পানি কিছুটা কমলেও আবারও বৃদ্ধি পাচ্ছে। টানা বৃষ্টিপাত এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে এ পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিগত সপ্তাহ দুয়েক ধরেই তাই নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা বিরাজ করছে৷ যদিও নদ-নদীর পানি এখনও বিপৎসীমা অতিক্রম করেনি। একাধিক পয়েন্টে তা আবার বিপৎসীমার কাছাকাছি চলে আসছে।

Advertisement
Advertisement
Advertisement

সিলেটের খুশিঘাট এলাকার বাসিন্দা মুরাদমিয়া বলেন, “আমরা নদীর পাড়ের কাছাকাছি এলাকায় থাকি। নদীর পানি বাড়তে থাকলে আতংকে থাকি। গত কয়েকদিনে পানি কমতে থাকলে একটু স্বস্তিতে ছিলাম। কাল থেকে আবার বাড়ছে। বন্যা হলে অবস্থা আমাদের বেগতিক। বউ বাচ্চা নিয়ে বিপদে পড়ে যাব।”

সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দৈনিক পানি পরিমাপের তথ্য অনুযায়ী, সোমবার জেলার বিভিন্ন নদ-নদীর পানি সমতলে বৃদ্ধি ও হ্রাস—উভয় প্রবণতাই লক্ষ্য করা গেছে। তবে পর্যবেক্ষণাধীন পরিমাপে এখনও অধিকাংশ নদীর পানি বিপৎসীমার নিচেই রয়েছে।

তথ্য অনুযায়ী, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি সমতল ১২ দশমিক ৩৫ মিটার রেকর্ড করা হয়েছে। যেখানে বিপৎসীমা ১২ দশমিক ৭৫ মিটার। অন্যদিকে সিলেট পয়েন্টে পানি সমতল রয়েছে ৯ দশমিক ৮৫ মিটার। যা বিপৎসীমা ১০ দশমিক ৮০ মিটারের নিচে।

Advertisement
Advertisement
Advertisement

কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টে পানি সমতল দিনব্যাপী বেড়ে বিকেলে ১৪ দশমিক ৮০ মিটারে পৌঁছেছে। যা বিপৎসীমা ১৫ দশমিক ৮০ মিটারের নিচে। শেওলা পয়েন্টে পানি সমতল ১২ দশমিক ৯৫ মিটার, যা বিপৎসীমা ১৩ দশমিক ০৫ মিটার। এছাড়াও ফেঞ্চুগঞ্জে ৯ দশমিক ৭৯ মিটার এবং শেরপুরে ৮ দশমিক ০২ মিটার পানি সমতল রেকর্ড করা হয়েছে। যা বিপদ সীমার নিচে।

এদিকে সারিগোয়াইন নদীর সারিঘাট পয়েন্টে পানি সমতল সন্ধ্যায় ১০ দশমিক ১৩ মিটার, গোয়াইনঘাট পয়েন্টে ৯ দশমিক ৫৭ মিটার রেকর্ড করা হয়েছে। পিয়াইন নদীর জাফলং পয়েন্টে ৯ দশমিক ৭৪ মিটার।

এছাড়া লোভাছড়া নদীর লোভাছড়া পয়েন্টে পানি সমতল ১২ দশমিক ৬৬ মিটার এবং ধলা নদীর ছাতক/ইসলামপুর পয়েন্টে ৯ দশমিক ৬২ মিটার রেকর্ড করা হয়েছে। এই দুটি নদী পাহাড়ি এলাকার কাছাকাছি হওয়ায় পানি দ্রুতই নিমাঞ্চলে নেমে যায়।

এদিকে সিলেটে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শেওলা এলাকায়। এছাড়া কানাইঘাটে ৩২ মিলিমিটার, সিলেটে ১৫ মিলিমিটার এবং শেরপুরে ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানিয়েছেন, গত ৩-৪ দিন বৃষ্টি কম হওয়ায় নদ-নদীর পানি কমতে শুরু করেছিলো। তবে বৃষ্টি আবার বাড়তে থাকায় পানি কিছুটা বাড়ছে। যদিও এখনও বিপৎসীমার নিচে তবে সবাইকে সতর্ক থাকতে হবে। নদ-নদীর পানি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে উজানের ঢল ও স্থানীয় বৃষ্টির কারণে পানি সমতল আরও বাড়তে পারে।

দীপক রঞ্জন দাশ বলেন, “বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এখন পর্যন্ত বড় কোনো বন্যার আভাস পাওয়া যায়নি। সিলেটের বন্যা পরিস্থিতি মূলত মেঘালয়ের বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। এখন পর্যন্ত সেখানে টানা অতি ভারী বৃষ্টির খবর নেই।”

দীপক রঞ্জন দাশ আরও বলেন, “ভৌগোলিক কারণে মেঘালয়ের পানি দ্রুত নেমে যাওয়ায় সাময়িক ফ্ল্যাশ ফ্লাড দেখা দিলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে সবাইকে পর্যাপ্ত নিরাপদ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুত এবং বন্যার সময় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় সতর্ক থাকতে হবে।”

বিষয়: পানি উন্নয়ন বোর্ডআবহাওয়ানদীসিলেটনদবন্যাপাহাড়ি ঢল
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক