Advertisement

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫৪১

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫৪১
হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু। ছবি: ইউএনবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৪১ শিশু।

Advertisement

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ইউএনবির।

Advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ১৯৪ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ২৯৯ শিশু মারা গেছে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় ১৫৭ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৩৮৪। এই সময়ে ১ হাজার ২৬৯ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৩০৪ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ২৯১, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ৮৮০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ১৮ হাজার ৭৫ রোগী, যাদের মধ্যে ২ লাখ ৯ হাজার ২০৭ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।