চরচা ডেস্ক

ক্ষমতায় আসার এক মাসেরও কম সময়ের মধ্যে আর্থিক অনিয়মের অভিযোগের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং পদত্যাগ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, আজ বুধবার পদত্যাগ করেন তিনি।
গত সেপ্টেম্বরে নেপালের সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া জেন-জি বিক্ষোভের অন্যতম মুখ ছিলেন গুরুং। তিনি বলেন, সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতেই তিনি পদত্যাগ করছেন।
৩৮ বছর বয়সী গুরুং সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আজ থেকে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। আমার কাছে নৈতিকতা পদ-পদবির চেয়ে বড় এবং জনআস্থার চেয়ে বড় কোনো শক্তি নেই... জনজীবন হতে হবে স্বচ্ছ, নেতৃত্ব হতে হবে জবাবদিহিমূলক।”
গত ২৭ মার্চ দায়িত্ব নেওয়া গুরুংয়ের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রেস উপদেষ্টা দীপা দাহাল। তিনি জানান, নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজেই পালন করবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভে অংশ নিয়েছিলেন গুরুং। পরে দুর্নীতি ও দুর্বল অর্থনীতি নিয়ে জনঅসন্তোষ আন্দোলনকে আরও তীব্র করে তোলে।
সেপ্টেম্বরে দুই দিনের সহিংসতায় অন্তত ৭৬ জন নিহত এবং আড়াই হাজারের বেশি মানুষ আহত হন।
চলতি বছরের জানুয়ারিতে গুরুং রাষ্ট্রীয় স্বাধীন পার্টিতে (আরএসপি) যোগ দেন। মার্চের নির্বাচনে দলটি বিপুল বিজয় অর্জন করলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
দায়িত্ব নেওয়ার একদিন পরই সেপ্টেম্বরে বিক্ষোভ দমনে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়ে আলোচনায় আসেন গুরুং।

কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় সোহাগী জাহান তনু হত্যা মামলায় সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন।