Advertisement Banner

তেহরানে শতবর্ষী মেডিকেল গবেষণা কেন্দ্রে হামলা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
তেহরানে শতবর্ষী মেডিকেল গবেষণা কেন্দ্রে হামলা
তেহরানের ম্যাপ। ছবি: গুগল ম্যাপ

ইরানের রাজধানী তেহরানের ঐতিহাসিক পাস্তুর ইনস্টিটিউট অব ইরানে হামলা হয়েছে বলে জানিয়েছেন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

সংবাদমাধ্যম মিডেল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে আজ বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানানো হয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর এ ঘটনাকে আন্তর্জাতিক স্বাস্থ্য নিরাপত্তার ওপর সরাসরি হামলা বলে উল্লেখ করেছেন।

মুখপাত্র বলেন, ১৯২০ সালে প্রতিষ্ঠিত এই গবেষণা প্রতিষ্ঠানটি এক শতাব্দীরও বেশি সময় ধরে জনস্বাস্থ্য ও চিকিৎসা গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। হামলাটি জেনেভা কনভেনশনের লঙ্ঘন বলেও দাবি করেছে তেহরান।

ইরান আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর প্রতি এ হামলার নিন্দা জানানো, ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং পুনর্গঠনে সহায়তার আহ্বান জানিয়েছে।

ইরানি রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা শুরুর পর থেকে দেশটিতে ৩১৬টি হাসপাতাল, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

সম্পর্কিত