Advertisement

গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই: ফখরুল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই: ফখরুল

গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন।

Advertisement

ফখরুল বলেন, ‘‘গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনও জায়গা নেই। কোনও সময়ই না। আমাদের মতাদর্শ যাই হোক, যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে।’’

বিএনপির মহাসচিব বলেন, ‘‘ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। যখন পুরো জাতি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন খোদ ঢাকা শহরের প্রাণকেন্দ্রে ঘটে যাওয়া এই ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা নেই। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি। আমি আশা করি অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্ত্রাস দমনে দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে।’

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আজ শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement