Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

চলে গেলেন মুক্তিবাহিনীর উপপ্রধান এ কে খন্দকার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১৩: ৩৪
চলে গেলেন মুক্তিবাহিনীর উপপ্রধান এ কে খন্দকার

১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে মুক্তিবাহিনীর উপপ্রধান ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম প্রধান এয়ারভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, বীরউত্তম আর নেই। তিনি আজ শনিবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

Advertisement

একে খন্দকারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার সাবেক ব্যক্তিগত সচিব আজাদুল ইসলাম।

এ কে খন্দকার বিমানবাহিনী থেকে অবসরের পর রাজনীতিতে সম্পৃক্ত হন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান ছিলেন।

২০০৯-এ বাংলাদেশের সাধারণ নির্বাচনে অংশ নিয়ে এ কে খন্দকার বাংলাদেশ সংসদের সদস্য নির্বাচিত হন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রী নিয়োগ করেন।

Advertisement
Advertisement
Advertisement

এ কে খন্দকারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এ কে খন্দকারের জন্ম ১৯৩০ সালে রংপুরে। তবে তাঁর আদি নিবাস পাবনা জেলার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা গ্রামে। ১৯৪৭ সালে তিনি ম্যাট্রিকুলেশ ও ১৯৪৯ সালে ইন্টারমিডিয়েট পাস করেন। পাকিস্তান বিমানবাহিনীতে যোগ দেন ১৯৫২ সালে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন। তিনি মুক্তিযুদ্ধে যোগ দিয়ে মুক্তিবাহিনীর উপপ্রধান হন।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আন্তসমর্পন অনুষ্ঠানে তিনি মুক্তিবাহিনীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান নিযুক্ত হন ও বিমান বাহিনী গড়ে তুলতে বড় ভূমিকা রাখেন। ১৯৭৫ সাল পর্যন্ত তিনি বিমান বাহিনী প্রধান ছিলেন।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য ১৯৭৩ সালে তাঁকে ‘বীরউত্তম’ খেতাবে ভূষিত করা হয়। বীরউত্তম বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বপূর্ণ খেতাব। ২০১১ সালে তিনি পান স্বাধীনতা পদক।

আশির দশকে রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সময় তিনি মন্ত্রী ছিলেন। তিনি ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিষয়: মুক্তিযোদ্ধামুক্তিযুদ্ধ
Advertisement
সর্বশেষ
  • ১

    স্থানান্তরিত করা হলো এবি ব্যাংকের অষ্টগ্রাম শাখা

  • ২

    শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

  • ৩

    জার্মানিতে জেন-জি বিক্ষোভে সহিংসতা-লুটপাট, নেপথ্যে কী?

  • ৪

    যুক্তরাষ্ট্রে চ্যালেঞ্জের মুখে প্রচলিত সাংবাদিকতা

  • ৫

    পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

    শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

    ঢাকা ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ কারণে আজ রোববার আশুলিয়া ও গাজীপুরের প্রায় ১৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

  • পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

    পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

    রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

  • ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি

    ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯২৯ জন।

  • শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি

    শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি

    ইরান বলেছে, শত্রুপক্ষের বাহিনী স্থলপথে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’।