Advertisement

যুগ্ম সচিব হলেন ১৭২ জন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

যুগ্ম সচিব হলেন ১৭২ জন

জনপ্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিলো সরকার। একসঙ্গে ১৭২ জনকে যুগ্ম সচিব করা হয়েছে।

Advertisement

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতি প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির তথ্য জানানো হয়।

বিএনপি ক্ষমতায় আসার পর জনপ্রশাসনে এটিই প্রথম বড় ধরনের পদোন্নতি। পদোন্নতি পাওয়াদের মধ্যে কয়েকজন জেলা প্রশাসকও রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তারা এ মন্ত্রণালয়েই সংযুক্ত থাকবেন।

Advertisement