চরচা প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
বুধবার বিকেলে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং প্রচারে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ রেকর্ড শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
সাংবাদিকদের আখতার আহমেদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার সময় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
এর আগে বুধবার বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিটিভি ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ রেকর্ড করা হয়।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর তিনদিন পর অর্থাৎ ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এই সরকার দায়িত্ব নেওয়ার ১৬ মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে ইসি।

প্রবাসী বাংলাদেশিদের সেবা আরও সহজ, সমন্বিত ও হয়রানিমুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে সরকার একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং সেতুগুলোকে লক্ষ্য করে আবারও হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি নিয়ে চলমান বিরোধের মধ্যে ইরান যদি পুনরায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় না বসে, তবে আগামী সপ্তাহ থেকে হামলা আরও জোরদার করার হুমকি দিয়েছেন তিনি।