
দিল্লিতে সুপ্রিম কোর্টের দিকে বিরোধী দলের মিছিল
সোমবার বিরোধী দলের সদস্য ও বামপন্থী ছাত্রসংগঠনগুলোর কর্মীসহ কয়েক শ মানুষ আদালতের উদ্দেশে মিছিল করে। অন্যদিকে দলীয় নেতারা বাসে করে সেখানে যান।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চাঁদপুর থেকে নিখোঁজ র্স্বণ ব্যবসায়ী পিন্টু দাশ ও তার পরিবারের তিন সদস্যকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, চট্টগ্রামের নিজ বাড়িতে তারা আত্মগোপনে ছিল। তাদের হেফাজতে নেওয়া হয়েছে।
চাঁদপুর মডেল থানার ওসি মো. ফয়েজ আহম্মেদ চরচাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শুক্রবার ভোরে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট এলাকার নিজ বাড়ি থেকে পিন্টুসহ চারজনকে উদ্ধার করা হয়।
ফয়েজ আহম্মেদ বলেন, ‘‘পিন্টু দাশ, তার স্ত্রী ও সন্তানদের নিয়ে পটিয়ায় তার নিজ বাড়িতে আত্মগোপনে ছিলেন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করেছি। চারজনই আমাদের হেফাজতে আছে।’’
চাঁদপুর শহরের আখন্দ মার্কেটে ‘এস কে জুয়ের্লাস অ্যান্ড শিল্পালয়’ নামে একটি র্স্বণের দোকান রয়েছে পিন্টু দাশের। তিনি মূলত সোনা বন্ধক রাখার ব্যবসা করতেন।
স্ত্রী ও দুই সন্তান নিয়ে চাঁদপুরে ভাড়া বাসায় থাকতেন তিনি। গত কিছূদিন ধরে পিন্টু ও পরিবারের সদস্যদের খোঁজ মিলছিল না। ব্যবসা প্রতিষ্ঠান ও বাসায় তালাবদ্ধ ছিল এক সপ্তাহেরও বেশি সময় ধরে।
সপরিবারে তাকে খুঁজে না পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এ ঘটনায় তার বাসার মালিক রাসেল খান গত ২২ আগস্ট চাঁদপুর থানায় একটি সাধারণ ডায়েরিও করেন।
পুলিশ কর্মকর্তা ফয়েজ আহম্মেদ বলেন, ‘‘পিন্টু দাশ স্বর্ণের ব্যবসা করেন। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বন্ধকী স্বর্ণালংকার এবং বিভিন্ন জনের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে আত্মগোপন যাওয়ার অভিযোগ আছে।’’
ফয়েজ আহম্মেদ জানান, তাকে ও পরিবারের সদস্যদের উদ্ধারের পর চাঁদপুরে নিয়ে আসা হচ্ছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দিল্লিতে সুপ্রিম কোর্টের দিকে বিরোধী দলের মিছিল
সোমবার বিরোধী দলের সদস্য ও বামপন্থী ছাত্রসংগঠনগুলোর কর্মীসহ কয়েক শ মানুষ আদালতের উদ্দেশে মিছিল করে। অন্যদিকে দলীয় নেতারা বাসে করে সেখানে যান।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল
চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এ সময়ে মশাবাহিত রোগটিতে আরও চারজনের মৃত্যু হয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে ৩ দিন ব্যাংক বন্ধ, শনিবার খোলা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে সব তফসিলি ব্যাংক টানা তিন দিন বন্ধ থাকবে। তবে পূজার ছুটির সমন্বয় হিসেবে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সব তফসিলি ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

কন্যাশিশুর নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করা সবার দায়িত্ব: রাষ্ট্রপতি
মেয়েদের নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করা, বাল্যবিবাহ বন্ধ করা এবং তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশের সুযোগ তৈরি করতে সরকার, পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।