চরচা ডেস্ক

বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চের যুক্তরাজ্য শাখা। গত বৃহস্পতিবার তাদের এই যাত্রা শুরু হয়।
আজ শুক্রবার সকালে সংগঠনের পক্ষ থেকে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। তবে নতুন এই কমিটির সদস্যদের নাম এখনো প্রকাশ করা হয়নি।
ফেসবুক পোস্টে সংগঠনটি লেখে, “আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা সকল দেশপ্রেমিক বাংলাদেশী ভাই-বোনের দোয়া কামনা করছি। আল্লাহ সুবহানুতায়ালা আমাদের প্রচেষ্টা যেন কবুল করে নেন।”

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সারদার উদয় রায়হান বলেন, ‘‘জলবায়ুগত কারণে বাংলাদেশে জুলাই ও আগস্ট মাসে সব সময়ই বন্যার ঝুঁকি থাকে। এ সময়ে দেশের প্রধান নদীগুলোর অববাহিকা ও উজানে ভারী বৃষ্টিপাত হয়, যা দেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি করে।’’

‘জুলাই গণঅভ্যুত্থান ডিজাইন ছিল’—জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এই বক্তব্যকে ‘অযাচিত’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ ও ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।