Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর খবর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০: ২৪
আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর খবর

বাংলাদেশের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ এক নক্ষত্র হিসেবে পরিচিত ছিলেন খালেদা জিয়া। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement
Advertisement
Advertisement

খালেদা জিয়ার মৃত্যুর খবর নিয়ে বেশ গুরুত্বের সঙ্গে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স, আল জাজিরা, দ্য গার্ডিয়ান, এনডিটিভি, বিবিসিসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। বেশিরভাগ প্রতিবেদনে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাকে সম্মান জানিয়ে সংবাদ লেখা হয়েছে।

রয়টার্স

বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম- ‘৮০ বছর বয়সে মারা গেলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া’।

Advertisement
Advertisement
Advertisement

খবরে বলা হয়েছে, দীর্ঘদিনের অসুস্থতার পর মারা গেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ মঙ্গলবার তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই খবর জানিয়েছে।

এতে আরও বলা হয়েছে, ৮০ বছর বয়সী খালেদা জিয়া লিভারের জটিল রোগ সিরোসিসে ভুগছিলেন। এ ছাড়া তার আর্থ্রাইটিস, ডায়াবেটিস, বুকে সমস্যা ও হৃদরোগসহ একাধিক শারীরিক জটিলতা ছিল বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

ভোরে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় খালেদা জিয়ার: ডা. শাহাবুদ্দিন তালুকদারkhaleda-zia-photo-by-sudeepto-salam6

আল জাজিরা

আল জাজিজার সংবাদের শিরোনাম- ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন’

খবরে বলা হয়েছে, দীর্ঘদিনের অসুস্থতার পর রাজধানী ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার দল ও স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। সে সময় চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগও তাকে দেওয়া হয়নি। পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছর খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়।

বিবিসি

বিবিসির সংবাদের শিরোনাম- ‘৮০ বছর বয়সে মারা গেলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া’।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের অসুস্থতার পর ৮০ বছর বয়সে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন।

এতে আরও বলা হয়েছে, ১৯৯১ সালে দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বাংলাদেশের প্রথম নারী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বিবিসি আরও বলেছে, ২০০১ সালে খালেদা জিয়া দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে সাধারণ নির্বাচনের আগে ২০০৬ সালের অক্টোবরে তিনি পদত্যাগ করেন। দুর্নীতির দায়ে ২০১৮ সালে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

সেনা কর্মকর্তার স্ত্রী থেকে নিঃসঙ্গ মাkhaleda-zia-photo-by-sudeepto-salam5

এনডিটিভি

ভারতীয় সংবাদমাধ্যম এনটিডিটিভির শিরোনাম- ’৮০ বছর বয়সে মারা গেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান খালেদা জিয়া’।

খবরে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিনের অসুস্থতার পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বয়স হয়েছিল ৮০ বছর।

এনডিটিভি আরও বলেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অনেকেই আগামী বছরের নির্বাচনে আবারও দেশ পরিচালনার দায়িত্বে ফিরবেন বলে মনে করছিলেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

খালেদা জিয়ার পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন তার বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান। খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো কয়েক বছর আগে মালয়েশিয়ায় মারা যান।

বিষয়: প্রধানমন্ত্রীবিএনপিখালেদা জিয়ারয়টার্সমৃত্যুগণমাধ্যম
সর্বশেষ
  • ১

    আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

  • ২

    ৩ ফরম্যাটে ৬ দলের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা আনছে বিসিবি

  • ৩

    রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৪ আরএনবি সদস্য বরখাস্ত

  • ৪

    আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭

  • ৫

    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

    আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

    সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তেজগাঁ বিভাগের উপকমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

  • ৩ ফরম্যাটে ৬ দলের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা আনছে বিসিবি

    ৩ ফরম্যাটে ৬ দলের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা আনছে বিসিবি

    বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এই বছর না হলেও নতুন ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘরোয়া ক্রিকেটে এর সঙ্গে আরও দুই ফরম্যাটের ছয় দলের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা চালুর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের সবশেষ সভায়। আজ রোববার সভা শেষে বিসিবি জানিয়ে

  • রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৪ আরএনবি সদস্য বরখাস্ত

    রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৪ আরএনবি সদস্য বরখাস্ত

    রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

  • আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭

    আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭

    সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।