Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সেনা কর্মকর্তার স্ত্রী থেকে নিঃসঙ্গ মা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮: ৪৫
সেনা কর্মকর্তার স্ত্রী থেকে নিঃসঙ্গ মা

স্বামীর সূত্রেই রাজনীতিতে পা রেখেছিলেন খালেদা জিয়া। স্বামীর মৃত্যুর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হাল ধরতেই সক্রিয় রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল তার। দীর্ঘ রাজনৈতিক জীবনে একদিকে যেমন রাজপথের আন্দোলন করেছেন, তেমনি প্রধানমন্ত্রী হয়ে তাকে সামলাতে হয়েছে দেশ চালানোর কাজ।

Advertisement
Advertisement
Advertisement

খালেদা জিয়ার পারিবারিক নাম খালেদা খানম। তার ডাকনাম ছিল পুতুল। তার জন্ম অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে, ১৯৪৬ সালে। তার আদিবাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। খালেদা জিয়ার বাবার নাম ইস্কান্দর মজুমদার। তার মা বেগম তৈয়বা মজুমদার। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে খালেদা জিয়া ছিলেন তৃতীয়।

নির্বাচনে কখনও হারেননি খালেদাWhatsApp Image 2025-12-30 at 11.19.26

শিক্ষার্থী থাকাকালীন তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয় পুতুলের। মুক্তিযুদ্ধের উত্তাল সময় পার হয়ে আসে স্বাধীনতা। সদ্য স্বাধীন বাংলাদেশে নানা ঘটনার পরিক্রমায় রাষ্ট্রক্ষমতায় আসেন জিয়াউর রহমান, হয়েছিলেন রাষ্ট্রপতি। এরপর ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল বিএনপি। এর কয়েক বছর পরই ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপথগামী সেনাসদস্যের হাতে নিহত হন জিয়াউর রহমান।

স্বামী নিহত হওয়ার আগপর্যন্ত সংসার–সন্তান নিয়েই ব্যস্ত থাকতে হতো খালেদা জিয়াকে। পরিবর্তিত পরিস্থিতিতে তিনি বিএনপিতে যোগ দেন ১৯৮২ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। ১৯৮৩ সালের মার্চে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। তিনি প্রথম পার্টির চেয়ারপারসন নির্বাচিত হন ১৯৮৪ সালের ১০ মে। খালেদা জিয়া বিএনপিকে নিয়ে ১৯৮৩ সালের সেপ্টেম্বর থেকে ৭ দলীয় ঐক্যজোটের মাধ্যমে এরশাদ বিরোধী আন্দোলন শুরু করেছিলেন।

Advertisement
Advertisement
Advertisement
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেইKhaleda

১৯৯১ সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে তার দল ক্ষমতায় আসে। ওই বছরই সংসদীয় সরকার পদ্ধতি প্রবর্তন হওয়ার পর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। এরপর ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের পর এক মাসের জন্য ৬ষ্ঠ সংসদের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে হেরে যায় বিএনপি। ২০০১ সালের নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করলে আবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার দুই ছেলে। বড় ছেলে তারেক রহমান ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন। খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়াতে মারা যান। বড় ছেলে দেশে ফিরলেও সুস্থ মায়ের সঙ্গে দেখা হয়নি তার।

বিষয়: রাজনীতিবিএনপিরাজধানীখালেদা জিয়া
সর্বশেষ
  • ১

    ‎ফের বাড়ল তেলের দাম, চাপে সাধারণ মানুষ

  • ২

    বিশ্ব বাজারে কমল তেলের দাম, বাড়ল বাংলাদেশে

  • ৩

    আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

  • ৪

    ৩ ফরম্যাটে ৬ দলের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা আনছে বিসিবি

  • ৫

    রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৪ আরএনবি সদস্য বরখাস্ত

সম্পর্কিত
  • বিশ্ব বাজারে কমল তেলের দাম, বাড়ল বাংলাদেশে

    বিশ্ব বাজারে কমল তেলের দাম, বাড়ল বাংলাদেশে

    ইয়েমেনের হুতিদের হামলায় সৌদি আরবের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকার মধ্যেও যখন বিশ্ববাজারে তেলের দাম কমেছে, তখন তার উল্টো চিত্র বাংলাদেশে। বেড়েছে তেলের দাম।

  • আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

    আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

    সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তেজগাঁ বিভাগের উপকমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

  • ৩ ফরম্যাটে ৬ দলের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা আনছে বিসিবি

    ৩ ফরম্যাটে ৬ দলের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা আনছে বিসিবি

    বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এই বছর না হলেও নতুন ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘরোয়া ক্রিকেটে এর সঙ্গে আরও দুই ফরম্যাটের ছয় দলের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা চালুর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের সবশেষ সভায়। আজ রোববার সভা শেষে বিসিবি জানিয়ে

  • রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৪ আরএনবি সদস্য বরখাস্ত

    রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৪ আরএনবি সদস্য বরখাস্ত

    রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।