Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭: ৫৪
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ৬টার সময় তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Advertisement
Advertisement
Advertisement

খালেদা জিয়ার মৃত্যুর খবরটি চরচাকে নিশ্চিত করেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. শাহাবুদ্দিন তালুকদার। তিনি বলেন, ভোর ৬টায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। তার মাল্টি অর্গান ক্রাইসিস ছিল। এ জন্য বেশ কয়েকদিন ধরেই লাইফ সাপোর্টসহ প্রয়োজনীয় চিকিৎসা চলছিল। আজ ভোরে একটি ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়, যে কারণে তিনি মারা যান।

বাংলাদেশের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় মুসলিম নারী প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯১ সালে বাংলাদেশের শাসনভার গ্রহণ করা খালেদা জিয়ার জন্ম ১৯৪৬ সালে। বেড়ে উঠেছেন দিনাজপুরে। জন্ম বর্তমান ভারতের জলপাইগুড়িতে হলেও তার পৈতৃক বাড়ি ফেনী জেলার ফুলগাজীতে। তবে তার শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরের মুদিপাড়া গ্রামে। সেখানেই পড়াশোনা।

ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের মেয়ে খালেদা জিয়া তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তৃতীয়। পারিবারিক নাম খালেদা খানম পুতুল। তবে তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিয়ের পর তার পরিচয় হয় খালেদা জিয়া। এ নামই তার একমাত্র পরিচয় হয়ে ওঠে। প্রায় চার দশকের রাজনীতিক জীবনে তিনি হয়ে ওঠেন দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির আইকন। আজ সেই আইকনকে হারাল দলটি।

Advertisement
Advertisement
Advertisement

খালেদা জিয়ার দুই ছেলে। বড় ছেলে তারেক রহমান বর্তমানে দেশেই রয়েছেন, ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছেন।

১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান নিহত হওয়ার পরই বিএনপির রাজনীতিতে আসেন খালেদা জিয়া। ১৯৮২ সালের ২ জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্য হন। ১৯৮৩ সালের মার্চে দলের সিনিয়র ভাইস চেয়ারপারসন এবং এর পরের বছর ১২ জানুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই বছরের ১ মে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপারসন নির্বাচিত হন।

এ পর্যন্ত তিন দফায় প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়া। এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালে হওয়া সাধারণ নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। এর পর ১৯৯৬ সালে স্বল্পস্থায়ী সংসদেও তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

ওয়ান-ইলেভেনের পর মঈন-ফখরুদ্দীন সরকার ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তাকে কারাবন্দী করে। ২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত কারাভোগ করেন তিনি। সে সময় উচ্চ আদালতের নির্দেশে তিনি মুক্ত হন। কিন্তু পরে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালে তার সাজা হয়। ওই বছরের ৮ ফেব্রুয়ারি তাকে কারাগারে পাঠানো হয়। পরে শারীরিক অবস্থা বিবেচনায় তাকে নির্বাহী নির্দেশে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। কয়েক মেয়াদে এ মুক্তির মেয়াদও বাড়ানো হয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া পুরোপুরি মুক্তি পান।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনে ব্যর্থ হয়। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে দলটি।

বিষয়: বিএনপিবাংলাদেশরাজনীতিবিদরাজনৈতিক ব্যক্তিত্বখালেদা জিয়ারাজনৈতিক দলরাজনীতিমৃত্যু
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক