
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক চুক্তির অংশ হিসেবে নিজেদের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করতে রাজি হয়নি তেহরান। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, আজ রোববার ইরানের একজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই ইরানি সূত্রটি জানায়, ওয়াশিংটনের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতায় ইরানের পরমাণু ইস্যুটিকে অন্তর্ভুক্ত করা হয়নি।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, “পরমাণু ইস্যুটি মূলত একটি চূড়ান্ত চুক্তির জন্য নির্ধারিত মূল আলোচনায় উত্থাপন করা হবে। তাই এটি বর্তমান চুক্তির কোনো অংশ নয়। ইরানের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো ধরনের সম্মতি বা চুক্তি হয়নি।”
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি প্রাথমিক শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও ইউরেনিয়াম মজুতের মতো স্পর্শকাতর বিষয়টি তেহরান এখনই হাতছাড়া করতে নারাজ। এই সিনিয়র কর্মকর্তার বক্তব্য থেকে এটা স্পষ্ট। বিষয়টি নিয়ে চূড়ান্ত চুক্তির বৈঠকেই বিস্তারিত আলোচনা করা হবে বলে জানা গেছে।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।