
থাইল্যান্ডে স্কুলে গুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯
পুলিশের ভাষ্য অনুযায়ী, ১৪ বছর বয়সী এক কিশোর প্রথমে তার দাদা-দাদিকে গুলি করে হত্যা করে। এরপর সে তার স্কুলে আরও পাঁচজনকে হত্যা করে এবং পরে নিজের দিকে গুলি চালায় বলে অভিযোগ রয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, “ওসমানীনগরে দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা, পঙ্গুত্ব বরণকারীদের তিন লাখ টাকা এবং চিকিৎসাধীন আহতদের এক লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে হতাহতদের এই আর্থিক সহায়তা প্রদান করা হবে।”
আজ শনিবার সকালে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক বলেন, “বিআরটিএর মাধ্যমে নির্ধারিত একটি ফরম হাসপাতালের পরিচালকের কাছে দেওয়া হয়েছে। ওই ফরম যথাযথভাবে পূরণ করে জমা দেওয়ার পর সংশ্লিষ্টরা সরকারি অনুদানের টাকা পাবেন।”
ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা কমাতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানো বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, “বিশেষ করে সকালে রাস্তা ফাঁকা থাকায় চালকদের বেপরোয়া গতি ও অহেতুক প্রতিযোগিতার বিষয়ে নজরদারি বাড়াতে হবে।”
ঢাকা-সিলেট মহাসড়কের চলমান কাজের ধীরগতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “আপনারা জানেন এটা নিয়ে নির্বাচনের আগে থেকেই আমাদের চেয়ে বেশি কনসার্ন প্রধানমন্ত্রী। কিন্তু বাস্তবতা হচ্ছে, কাজ চলছে। এর মধ্যেই অনেকগুলো জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষের পথে। এরপরও বৃষ্টিসহ অনেক প্রতিবন্ধকতা মিলিয়ে আমার মনে হয় সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে একটা শেইপে চলে আসবে।”
আরিফুল হক বলেন, “আমার মনে হয় ওভার নাইট কিছু করা যাবে না। তবে আপনারা জানেন, যে আমরা সিলেটের ১৯ জন এমপিসহ সবাই এবং প্রধানমন্ত্রী এ ব্যাপারে কনসার্ন আছেন। সরকারের এ বিষয়ে সজাগ দৃষ্টি রয়েছে।”
গতকাল শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নয় জন নিহত হয়েছে। নিহতরা সবাই ছিলেন ইউনিক পরিবহনের যাত্রী। এছাড়া, দুই বাসের অন্তত ২৪ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত অন্তত ১৪ জন বর্তমানে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ১৪ বছর বয়সী এক কিশোর প্রথমে তার দাদা-দাদিকে গুলি করে হত্যা করে। এরপর সে তার স্কুলে আরও পাঁচজনকে হত্যা করে এবং পরে নিজের দিকে গুলি চালায় বলে অভিযোগ রয়েছে।

গাইবান্ধার সাঘাটায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদল নেতার ছুরিকাঘাতে আহত জামায়াতে ইসলামীর কর্মী সালাউদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার সকালে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি। নিহতের

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় গাড়ির গ্যাস সিলিন্ডার ঝালাই করার সময় বিস্ফোরণে শেখ রফিক (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকেশ্বরী মন্দিরের সামনে ক্রাউন সিমেন্টের একটি গাড়িতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভা

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি ৬৮ বছর বয়সে মারা গেছেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবে জানায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আর্জেন্টিনার রোজারিও শহরের একটি হাসপাতালে স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) রাত প্রায় ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। লিওনেল মেসির জীবন ও ক্যারিয়া