
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েমকে জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী করতে পারে–এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে জামায়াতের পক্ষ থেকে এমন কোনো খবর নিশ্চিত করা হয়নি।
জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন চরচাকে বলেন, ‘‘আমাদের অভ্যন্তরীণ কী আলোচনা হয়েছে, সেটা তো বাইরে বলা যাবে না। (শুক্রবার) সেখানে (দলের দক্ষিণের কর্মীসভা) যে কর্মসূচি ছিল, আমাদের দলের অভ্যন্তরীণ কর্মসূচি। এ বিষয়ে বাইরে তো বলা যাবে না।’’
তবে কীভাবে ওই বৈঠকের খবর বাইরে ছড়িয়েছে, তা বলতে পারেননি আব্দুস সাত্তার।
তিনি বলেন, ‘‘এমন কিছু হলে, সেটা দল থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। ছাত্রশিবিরও তো এ ব্যাপারে তাদের বিবৃতি দিয়েছে। সেখানে শিবির যা বলেছে, এর পরে তো আর কোনো কথা থাকে না।”
ইসলামী ছাত্রশিবির বলছে, তাদের সংগঠনের যে কোনো পর্যায়ে দায়িত্বে থাকাবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। শিবিরের পক্ষ থেকে বিষয়টি ঘোষণাও দেওয়া হয়েছে।
শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ চরচাকে বলেন, ‘‘ইসলামী ছাত্রশিবিরের কোনো দায়িত্বশীল পদে থাকা অবস্থায় কেউ কখনো নির্বাচনে অংশগ্রহণ করেননি। এবং সামনেও করতে পারবেন না।”
আজাদ জানান, তাদের সংগঠন বিষয়টি ঐতিহ্যগতভাবেই পালন করে আসছে। তিনি বলেন, ‘‘ছাত্রজীবন শেষ হলে অথবা পদ থেকে সরে গিয়ে তিনি যে কোনো রাজনৈতিক দলের অধীনে তার ইচ্ছামতো নির্বাচন করতে পারবেন।”
ছাত্রশিবিরের এই নেতা বলেন, ‘‘অনেকে বলছে, জামায়াত তাকে (সাদিক কায়েম) প্রার্থী ঘোষণা দিয়েছে। আমাদের জানামতে, জামায়াতে ইসলামীও চূড়ান্ত কোনো ঘোষণা দেয়নি। যেটা হচ্ছে–এটা একটি বিভ্রান্তিকর তথ্য। সেটা আমরা সংবাদমাধ্যমেও ঘোষণা দিয়ে পরিস্কার করেছি।”
গতকাল শুক্রবার ঢাকায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর এক কর্মী সম্মেলন ছিল। সেখানে কয়েকজন জামায়াত নেতার বক্তব্যে মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম এসেছে বলে কয়েকটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ওই খবর ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ সংবাদমাধ্যমে পাঠানো এক জরুরি ঘোষণায় বলেন, ‘‘ছাত্রশিবিরের কেন্দ্রীয় একজন দায়িত্বশীল ব্যক্তিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার সংবাদ কিছু অনলাইন পোর্টালে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী ছাত্রশিবিরে যে কোনো পর্যায়ে দায়িত্বে থাকাবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই।”
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।