Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

১ ফেব্রুয়ারি প্রতীকী বইমেলার ঘোষণা একুশে বইমেলা সংগ্রাম পরিষদের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ২০: ৫৬
১ ফেব্রুয়ারি প্রতীকী বইমেলার ঘোষণা একুশে বইমেলা সংগ্রাম পরিষদের

সূচি ভেঙে ২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ১ ফেব্রুয়ারি দিনব্যাপী প্রতীকী বইমেলা আয়োজনের ঘোষণা দিয়েছে একুশে বইমেলা সংগ্রাম পরিষদ।

Advertisement

বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্ণারে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার এই কর্মসূচি ঘোষণা করা হয়। লিখিত বক্তব্য উপস্থাপন করেন পরিষদের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান লালটু।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগ্রাম পরিষদ বলেছে, একুশের বইমেলা শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়–মাতৃভাষা আন্দোলন, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনার এক অবিচ্ছিন্ন প্রতীক। তাই ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হওয়া জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কিন্তু কোনো আলোচনা বা মতামত ছাড়াই বাংলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয় মেলার তারিখ পেছানোর সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তাদের মতে, এই সিদ্ধান্ত শুধু অগণতান্ত্রিক নয়, বরং একুশের চেতনা ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ধারার প্রতি অবমাননা।

Advertisement
Advertisement
Advertisement

সংগ্রাম পরিষদের নেতারা অভিযোগ করেন, সরকারের ভেতরে একটি শক্তি মুক্তচিন্তা ও সৃজনশীল পরিবেশকে সংকুচিত করতে চায়। তারা বাঙালির সাহিত্য-সংস্কৃতি, গণতান্ত্রিক আন্দোলন ও অসাম্প্রদায়িক চেতনাকে মেনে নিতে পারে না। সেই শক্তিরই প্রভাবের কারণে বইমেলার ধারাবাহিকতা নষ্ট করা হয়েছে বলে তাদের দাবি।

সংগ্রাম পরিষদের বক্তব্য, নির্বাচন বা নিরাপত্তার অজুহাতে মেলা পেছানোর যৌক্তিকতা নেই। আগেও ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছে, রমজান মাসেও বইমেলা হয়েছে। কখনো স্থগিত হয়নি।

সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়, আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১০টা ৩০ মিনিটে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রতীকী বইমেলা অনুষ্ঠিত হবে, উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। দিনব্যাপী থাকবে আলোচনা, আবৃত্তি, সংগীত, নাটকসহ নানা আয়োজন।

বিষয়: সংস্কৃতি মন্ত্রণালয়সংগ্রামসংবাদ সম্মেলনবইমেলাএকুশে বইমেলাবাংলা একাডেমিঅন্তর্বর্তী সরকার
Advertisement
সর্বশেষ
  • ১

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ২

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ৩

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৪

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৫

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

সম্পর্কিত
  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”