২০২৬-২৭ অর্থবছরে বিড়ির দাম বাড়ছে না। বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মহিলা আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রাশেদা বেগম হীরা জানতে চান, তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানোর অংশ হিসেবে ২০ শলাকা বিড়ির খুচরা মূল্য বৃদ্ধি, সম্পূরক শুল্ক বাড়ানো এবং সুনির্দিষ্ট কর আরোপের কোনো পরিকল্পনা আছে কি না।
তিনি উল্লেখ করেন, বর্তমানে বিড়ির খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ কার্যকর রয়েছে।
জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ি খাতে মূল্য ও করহার আগের অর্থবছরের মতোই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।