Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

স্পেনের সেউতা সীমান্তে ৫৭ অভিবাসী নিহত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১০: ৫৪
স্পেনের সেউতা সীমান্তে ৫৭ অভিবাসী নিহত
স্থল ও সমুদ্রপথে কয়েক হাজার অভিবাসীর নজিরবিহীন অনুপ্রবেশের পর স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতা থেকে মরক্কোতে ফিরে যাচ্ছে অভিবাসীরা। ৩১ জুলাই ২০২৬। ছবি: রয়টার্স

উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় অভিবাসীদের নজিরবিহীন ঢল কার্যত নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে স্পেন। দেশটির দাবি, স্থল ও সমুদ্রপথে সীমান্ত অতিক্রম করা ৫০ হাজারের বেশি মানুষের বেশির ভাগই ইতোমধ্যে স্বেচ্ছায় মরক্কোতে ফিরে গেছে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সেউতায় স্পেন সরকারের প্রতিনিধি জানান, সীমান্তের স্পেন অংশ থেকে ৫৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরক্কোর অংশেও আরও হতাহতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ ডুবে এবং কেউ সীমান্তের বেড়া ঘিরে থাকা ব্রেকওয়ালে ওঠার চেষ্টা করতে গিয়ে পদদলিত হয়ে মারা গেছে।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার সকাল থেকে প্রায় ৫০ হাজার মানুষ সীমান্ত অতিক্রম করেছে। শুক্রবার সন্ধ্যা ৬টা (গ্রিনিচ মান সময় ১৬টা) পর্যন্ত তাদের মধ্যে ৪৮ হাজার ৩০০ জন ফিরে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে সেউতার স্থানীয় সরকারের প্রধান হুয়ান হেসুস ভিভাস বলেছেন, গত দুই দিনে সীমান্ত অতিক্রমকারীর সংখ্যা ৬০ হাজার পর্যন্ত হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement
স্পেনের সেউতায় অভিবাসীদের ঢল, প্রাণ গেল ১৯ জনেরMigrants run and cheer into the North African enclave of Ceuta from Morocco, July 30, 2026–REUTERS

মরক্কোর নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে সেউতার প্রবেশদ্বারে জড়ো হওয়া জনতাকে ছত্রভঙ্গ করে। ভূমধ্যসাগরের উপকূলে মরক্কোর ভেতরে অবস্থিত ছোট্ট স্প্যানিশ ভূখণ্ডটিতে আরও মানুষ যাতে প্রবেশ করতে না পারে, সে চেষ্টা চালানো হয়।

এই সীমান্ত সংকট ইউরোপজুড়ে বিভক্ত প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর নেতারা স্পেনকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছেন।

ইতালি ঘোষণা দিয়েছে, তারা স্পেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তমুক্ত শেনজেন ব্যবস্থার প্রয়োগ সাময়িকভাবে স্থগিত করছে। এর ফলে দুই দেশের মধ্যে বিমান ও নৌপথে ভ্রমণকারীরা প্রভাবিত হবেন। তবে মাদ্রিদ বলেছে, এ সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের চুক্তির লঙ্ঘন।

‘আমি ফিরে যাচ্ছি’

মরক্কোর এক তরুণ নাগরিক রয়টার্সকে বলেন, "সত্যি বলতে, কেন এসেছিলাম সেটাই এখন বুঝতে পারছি না। তাই ফিরে যাচ্ছি। গতকাল দুপুরের পর থেকে কিছু খাইনি, যদিও সঙ্গে কিছু টাকা ছিল। আমরা যা করছি, তা ভালোও নয়, আনন্দেরও নয়।"

বিষয়: সীমান্তআফ্রিকাঅভিবাসীঅভিবাসন প্রত্যাশীমরক্কোইউরোপস্পেন
সর্বশেষ
  • ১

    জাতিসংঘে ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প

  • ২

    নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী

  • ৩

    এরদোয়ানের সঙ্গে তারেকের বৈঠকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

  • ৪

    এশিয়ান গেমসে বাংলাদেশ ৪৮ বছরে, পদক মাত্র ১৫!

  • ৫

    শিক্ষকরা কি টিকটক করবে? প্রতিমন্ত্রী বললেন, কেন করবে না?

সম্পর্কিত
  • জাতিসংঘে ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প

    জাতিসংঘে ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প

    জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানি প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের প্রায় তিন ঘণ্টার ‘খুব ভালো’ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

  • নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী

    নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন। নিউইয়র্কে বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একের পর এক উচ্চপর্যায়ের অনুষ্ঠান, দ্বিপক্ষীয় বৈঠক এবং কূটনৈতিক তৎপরতায় কাটছে তার সময়। খবর বাসসের।

  • এরদোয়ানের সঙ্গে তারেকের বৈঠকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

    এরদোয়ানের সঙ্গে তারেকের বৈঠকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

  • দুদকের অভিযানে চট্টগ্রামে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

    দুদকের অভিযানে চট্টগ্রামে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

    চুক্তিপত্র রেজিস্ট্রির বিনিময়ে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে চট্টগ্রামের পাহাড়তলীর সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুদক জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি ট্র্যাপ টিম এই অভিযান পরিচালনা করে। আট