Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ২০: ২৩
অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
বৃহস্পিতবার ফেনীতে পরশুরাম উপজেলার মুহুরী সেতুর কাছে খেয়াঘাট এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের (প্রথম পর্যায়) কাজের উদ্বোধনকালে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ইউএনিব

কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টি ও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

Advertisement

আজ বৃহস্পতিবার ফেনীর পরশুরাম উপজেলার মুহুরী সেতুর কাছে খেয়াঘাট এলাকায় এক হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের (প্রথম পর্যায়) কাজের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর ইউএনবির।

Advertisement
Advertisement
Advertisement

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণ ও বন্ধ মিল-কলকারখানা পুনরায় চালুর মতো সরকারের বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব কাজ বাধাগ্রস্ত হলে এ দেশের মানুষই ক্ষতিগ্রস্ত হবে।

তারেক রহমান আরও বলেন, ‍‍“কিন্তু কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। ১৯৭১ সালে এসব রাজনৈতিক দল কী ভূমিকা পালন করেছিল, আমরা তা দেখেছি। তখন তারা কী করেছিল, কীভাবে বিভিন্ন অন্যায় করেছিল এবং কীভাবে নারীদের হয়রানি ও নির্যাতন করেছিল, আমরা তা দেখেছি।”

তারেক রহমান বলেন, গত সংসদ নির্বাচনে জনগণকে বিভ্রান্ত করে এসব রাজনৈতিক শক্তি কয়েকটি আসনে জয় পেয়েছে, কিন্তু এখন তারা সেই অর্জনকে এমনভাবে দেখছে, যেন তারা সবকিছু পেয়ে গেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরা দেখছি, ১৯৭১ সালে তারা যেভাবে মা-বোনদের নির্যাতন করেছিল, আবারও তাদের সেই নারী নির্যাতন শুরু হয়েছে। আমরা দেখছি, তাদের গুপ্তবাহিনীর কিছু সদস্য কীভাবে নারীদের নির্যাতন করছে। আর তারা শুধু নির্যাতন করেই ক্ষান্ত হয়নি। তদন্ত চলছে এবং তদন্তাধীন কোনো বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। কিন্তু মানুষ বলছে, শুধু নির্যাতন করেই ক্ষান্ত হয়নি, একজন মানুষের জীবন শেষ করে দিয়েছে।”

এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্স গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর: জহির উদ্দিনprogram

দেশে ভালো ও মন্দ—দুই ধরনের মানুষই রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “কিছু কিছু দুষ্ট মানুষ কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে।”

তারেক রহমান বলেন, “আজ আমাদের সতর্ক হওয়ার সময় এসেছে, আমরা কীভাবে দেশ পরিচালনা করব। আজ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, আমরা কাদের কথা বিশ্বাস করব এবং কাদের কথা বিশ্বাস করব না। আজ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, জনগণ কাদের সমর্থন দেবে এবং কাদের সমর্থন দেবে না।”

তারেক রহমান বলেন, “আমি বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, সেই গুপ্তদলের নেতারা আমাদের অনেক নসিহত করছেন—কী করব, কী করব না। আজ এখানে হাজার লক্ষ মানুষের সামনে আমি তাদের বলতে চাই, দয়া করে আগে নিজের ঘরের দিকে তাকান। নিজের ঘরের মানুষ কীভাবে নারীদের নির্যাতন ও এসব কাজ করছে, আগে তা সামাল দিন, তারপর অন্যদের কিছু বলতে আসবেন।”

যেকোনো মূল্যে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার সময় এসেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, “আজ যেকোনো মূল্যে দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার সময় এসেছে। নির্বাচনের সময় আমরা দেখেছি, একটি গুপ্তবাহিনী বিভিন্ন টিকিট বিক্রির কথা বলে দেশের মানুষকে কীভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “আজ এই বিভ্রান্তকারীদের হাত থেকে দেশকে রক্ষা করার সময় এসেছে। দেশের স্বাধীনতার পর থেকে এবং মুক্তিযুদ্ধের সময় তারা কীভাবে দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আমরা তা দেখেছি। ১৯৮৬ সালে তারা কীভাবে গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আমরা তা দেখেছি। প্রতিটি সময়ে আমরা দেখেছি, এই গুপ্তবাহিনীর লোকজন, এই গুপ্তদল সবসময় দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে।”

বিষয়: প্রধানমন্ত্রীতারেক রহমানফেনীজামায়াতে ইসলামী
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

  • ২

    ইউআইইউতে ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার উদ্বোধন

  • ৩

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

  • ৪

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

  • ৫

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী