Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

১৯তম দিনে ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের বিক্ষোভ: দুই দাবিতে অচলাবস্থা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২০: ৩৪
১৯তম দিনে ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের বিক্ষোভ: দুই দাবিতে অচলাবস্থা
রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে আইনসভা ভবনের দিকে মিছিল করছে বিক্ষোভকারীরা। ছবি: রয়টার্স

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে রাঁচিতে চলমান আন্দোলন আজ বুধবার ১৯তম দিনে গড়িয়েছে। তবে বিক্ষোভকারীদের সঙ্গে সরকারের আলোচনায় এখনো কোনো অগ্রগতি হয়নি। এদিকে অনশনরত চার শিক্ষার্থীকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের (আইএএনএস) প্রতিবেদনে বলা হয়েছে, বিধানসভা অভিমুখে মিছিল, পুলিশের পদক্ষেপ এবং কয়েক দফা আলোচনা হলেও অচলাবস্থা কাটেনি। বিক্ষোভকারীরা সরকারের কাছে দুটি প্রধান দাবি জানিয়েছে। এখন পর্যন্ত কোনো দাবিতেই সমঝোতা হয়নি।

প্রথম দাবি হলো ২০২৪ সালের জেএসএসসি-সিজিএল পরীক্ষা বাতিল করা। এই পরীক্ষার মাধ্যমে ইতিমধ্যে ২ হাজারের বেশি নিয়োগ দেওয়া হয়েছে এবং নির্বাচিত প্রার্থীরা বর্তমানে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত। রাজ্য সরকার বলছে, এই পর্যায়ে এসে পরীক্ষা বাতিল করা বাস্তবসম্মত নয়। সরকারের ভাষ্য, আদালতের আদেশে নিয়োগের পথ পরিষ্কার হওয়ার পরই নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছিল।

ভারতের ‘ককরোচ আন্দোলন’ বিজেপির জন্য বড় ধাক্কাcockroach protest

শিক্ষার্থীদের দ্বিতীয় প্রধান দাবি হলো, জেপিএসসি ও জেএসএসসি আয়োজিত বিতর্কিত সব পরীক্ষায় কথিত অনিয়মের বিষয়ে সিবিআই তদন্ত। রাজ্য সরকার এই দাবিতেও সম্মত হয়নি। এর পরিবর্তে অবসরপ্রাপ্ত একজন বিচারপতির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে বিষয়গুলো তদন্তের প্রস্তাব দিয়েছে সরকার।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চের এক কোর কমিটির সদস্যের বরাত দিয়ে জানিয়েছে, অনশনরত দুই বিক্ষোভকারী হাবিবা ও রাহুল ক্রান্তি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাবিবাকে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়। আর ক্রান্তিকে ৭ আগস্ট হাসপাতালে নেওয়া হয়।

অনশনরত আরও দুই বিক্ষোভকারী দেবেন্দ্র নাথ মাহাতো ও মহেন্দ্র প্রতাপ একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সদর হাসপাতালের ডেপুটি সুপারিনটেনডেন্ট বলেন, “চার শিক্ষার্থীরই শারীরিক অবস্থা স্থিতিশীল। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা ও তাদের শারীরিক অবস্থার পর্যায়ক্রমিক পর্যবেক্ষণ করা হচ্ছে।”

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি বুধবার সাংবাদিকদের বলেন, তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করেছেন।

তিনি বলেন, “আমি শিক্ষার্থীদের অনশন করে জীবন ঝুঁকির মধ্যে না ফেলার আহ্বান জানাচ্ছি। সরকার ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে, আলোচনা হয়েছে এবং আরও আলোচনা হবে।”

বিষয়: শিক্ষার্থীঅনশনএশিয়াআন্দোলনঝাড়খণ্ডবিক্ষোভভারতদক্ষিণ এশিয়া
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

  • ২

    ইউআইইউতে ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার উদ্বোধন

  • ৩

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

  • ৪

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

  • ৫

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী