Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ সেপ্টেম্বর, ২০২৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ সেপ্টেম্বর, ২০২৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বরিশালে ‘বোমা’ বিস্ফোরণে দগ্ধ হনুফার মৃত্যু

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২১: ১৫
বরিশালে ‘বোমা’ বিস্ফোরণে দগ্ধ হনুফার মৃত্যু
প্রতীকী ছবি

বরিশালের বাকেরগঞ্জে নিজ বাড়িতে ‘বোমা’ বিস্ফোরণে মারাত্মকভাবে দগ্ধ হনুফা বেগম (৪৫) মারা গেছেন। টানা ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ বুধবার বিকেল ৪টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement
Advertisement
Advertisement

নিহত হনুফা বেগম বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের স্ত্রী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট (সোমবার) সকাল ৬টার দিকে শাহ আলম হাওলাদারের বাড়িতে বিকট শব্দে এক বিস্ফোরণ ঘটে। এতে শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, তাদের মেয়ে ইতি এবং পঞ্চম শ্রেণিতে পড়ুয়া নাতি ফাহিম গুরুতর দগ্ধ হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে শারীরিক পরিস্থিতির আরও অবনতি হলে জেলা ও বিভাগীয় প্রশাসনের সহায়তায় দগ্ধদের জরুরি ভিত্তিতে ঢাকার বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসায় মেয়ে ইতি ও নাতি ফাহিম সুস্থ হয়ে উঠলেও হনুফা বেগম মারা যান।

Advertisement
Advertisement
Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহত হনুফার জামাতা সুজনের বরাত দিয়ে বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার জানান, আহতদের সব চিকিৎসার ব্যয়ভার জেলা ও বিভাগীয় প্রশাসন বহন করছে। এছাড়া মারা যাওয়া হনুফা বেগমের মরদেহ ঢাকা থেকে বরিশালে ফিরিয়ে আনার যাবতীয় খরচও প্রশাসনের পক্ষ থেকেই দেওয়া হবে।

এ বিষয়ে দুঃখ প্রকাশ করে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ বলেন, ‘‘ঘটনার পর শেবাচিম হাসপাতালে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে আমরাই দ্রুত ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেছিলাম। বাকি দুজন সুস্থ হলেও হনুফা বেগমের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। এই পরিবারের পাশে প্রশাসন সব সময় থাকবে।’’

বিষয়: মৃত্যুআগুনে পুড়ে মৃত্যুবরিশালবোমা  
সর্বশেষ
  • ১

    স্বপ্নের দামে স্বর্গসুখ

  • ২

    প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে ব্লাস্টের উদ্বেগ

  • ৩

    ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ হয়নি

  • ৪

    যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট

  • ৫

    খুলনা বিভাগে আরও ৩০২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

সম্পর্কিত
  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ হয়নি

    ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ হয়নি

    প্রায় সাড়ে ৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ‘ছাগলকাণ্ডে’ আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারিত ছিল আজ সোমবার। তবে এদিন আসামি পক্ষের আইনজীবীরা চার্জগঠন আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে গিয়েছে মর্মে সময়ের আবেদন করেন।

  • যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট

    যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট

    জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনকে আসামি করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযোগের প্রাথমিক সত্যতা না পাওয়ায় ১০৫ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

  • খুলনা বিভাগে আরও ৩০২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

    খুলনা বিভাগে আরও ৩০২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

    খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৩০২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে আরও একজনের। আজ সোমবার স্বাস্থ্য বিভাগের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত ৩০২ জনের মধ্যে সরকারি হাসপাতালে ২৪৬ জন ও বেসরকারি হাসপাতালে ৫৬ জন ভর্তি হয়েছেন।

  • ইরান কি এনপিটি থেকে বেরিয়ে আসছে?

    ইরান কি এনপিটি থেকে বেরিয়ে আসছে?

    ১৯৭০ সালে কার্যকর হওয়া এনপিটি একটি আন্তর্জাতিক চুক্তি, যার লক্ষ্য পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার প্রচার করা।