Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে ‘হত্যা’, এইচআরএসএসের উদ্বেগ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৬, ১৮: ০৫
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে ‘হত্যা’, এইচআরএসএসের উদ্বেগ

নরসিংদীর পলাশ উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুর নির্মম মৃত্যুর ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। আজ শনিবার এক বিবৃতিতে সংগঠনটি এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

Advertisement

বিবৃতিতে বলা হয়, গত বুধবার একটি অটোরিকশা গ্যারেজে ‘দুষ্টামির ছলে’ শিশুটির পায়ুপথে উচ্চগতিতে বাতাস প্রবেশ করানো হয়। এতে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এইচআরএসএস বলেছে, এমন নৃশংস ও অমানবিক ঘটনা শুধু একটি অপরাধ নয়, এটি মানবতা ও সভ্যতার বিরুদ্ধে গভীর আঘাত।

সংগঠনটি জানায়, দেশে এখনো শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। শিশু সুরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ঘাটতি এবং সামাজিক সচেতনতার অভাবের কারণেই এ ধরনের ভয়াবহ ঘটনা ঘটছে।

এইচআরএসএসের সংগৃহীত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে দেশে ৫১৯ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ১৯৫ জন নিহত এবং ৩২৪ জন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বিবৃতিতে সংগঠনটি ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানায়। একইসঙ্গে ভুক্তভোগী পরিবারের জন্য রাষ্ট্রীয় ক্ষতিপূরণ ও মানসিক সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়।

শিশু নির্যাতন প্রতিরোধে স্থানীয় পর্যায়ে কঠোর নজরদারি, সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি এবং গ্যারেজসহ ঝুঁকিপূর্ণ কর্মস্থলে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এইচআরএসএস। সংগঠনটির মতে, শুধু বিচার নয়, সামাজিক ও প্রাতিষ্ঠানিক সচেতনতা বাড়ানোর মাধ্যমেই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ সম্ভব।

বিষয়: বিবৃতিগ্রেপ্তারমৃত্যুনরসিংদীনির্যাতনঝুঁকিপূর্ণশিশু
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।