Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাজধানীতে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৫ ঢামেকে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ২০: ০২
রাজধানীতে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৫ ঢামেকে
ছবি: চরচা

রাজধানীর পৃথক চারটি স্থানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ছাত্রদলের এক নেতাসহ অন্তত পাঁচজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

Advertisement

আজ মঙ্গলবার বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা শিক্ষা বোর্ড এলাকা, সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কলেজ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢাকা শিক্ষা বোর্ডের সামনে লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নেছারুদ্দীন রাব্বির (২৬) ওপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সানাউল্লাহ (৩০) নামে ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক গুরুতর আহত হন। তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নেছারুদ্দীন রাব্বি বলেন, “আমরা ২-৩ জন বন্ধু শিক্ষা বোর্ডের সামনে আড্ডা দিচ্ছিলাম। এ সময় কয়েকজন ‘নারায়ে তাকবির’ ধ্বনি দিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমি গুরুতর আহত হই। পরে বন্ধুরা আমাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসে।” তিনি দাবি করেন, হামলাকারীরা ছাত্রশিবিরের কর্মী হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

তিনি আরও বলেন, “আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী এবং বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এনআইইটি) থেকে ডিপ্লোমা সম্পন্ন করে বিএসসিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছি।”

আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষalia madrasa

একই সময়ে আলিয়া মাদ্রাসা এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় সানাউল্লাহকে ঢামেকে আনা হয়। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

সানাউল্লাহর বাড়ি ভোলার লালমোহন উপজেলায় এবং তিনি সরকারি আলিয়া মাদ্রাসার ভেতরে বসবাস করতেন।

অপরদিকে, পৃথক সংঘর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা (২৩) ও ধ্রুব (২২) এবং ঢাকা কলেজের শিক্ষার্থী তাওহীদ (২৫) আহত হন। তারা ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

ঢাকা কলেজেও ছাত্রদল-শিবির সংঘর্ষhappy arcade

এছাড়া, সংঘর্ষে সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হকও আহত হন। বিকেলে তাকেও ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “রাজধানীর বিভিন্ন স্থান থেকে আহতরা চিকিৎসা নিতে ঢামেকে এসেছেন। তাদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।”

বিষয়: ছাত্রদলরাজধানীশিবিরছাত্র শিবির
Advertisement
সর্বশেষ
  • ১

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  • ২

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

  • ৩

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

  • ৪

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ৫

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

সম্পর্কিত
  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।

  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।