Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সব দলের অবস্থা বিবেচনা করে তফসিল ঘোষণার আহ্বান এনসিপির

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯: ৪১
সব দলের অবস্থা বিবেচনা করে তফসিল ঘোষণার আহ্বান এনসিপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য সব রাজনৈতিক দলের অবস্থা বিবেচনায় নিতে নির্বাচন কমিশনকে (ইসি) আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।

এ সময় নাহিদ ইসলাম বলেন, “রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সব দলের প্রস্তুতির জন্য ভালো হয়–এমন সময়ে তফসিল ঘোষণার আহ্বান জানাচ্ছি। তফসিল দেওয়ার সময় যেন রাজনৈতিক দলগুলো স্থিতিশীল অবস্থায় থাকে।’’

এনসিপি আহ্বায়ক বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ রয়েছে। আমাদেরও উদ্বেগ রয়েছে। এখন যেই ডিসি-এসপি বদলি হচ্ছে, সেই বিষয়ে যাতে নির্বাচন কমিশন খেয়াল রাখে। সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করছি। এ বিষয়ে নির্বাচন কমিশন যাতে ব্যবস্থা গ্রহণ করে। কারণ যদি রাজনৈতিক প্রভাব এই বদলিগুলার ক্ষেত্রে থাকে, তাহলে নির্বাচনে কিন্তু এটার প্রভাব পড়বে।”

Advertisement
Advertisement
Advertisement
জোটের ক্ষেত্রে ‘একটি দলে’ আপত্তি এনসিপিরncp-and-up-bangladesh

নাহিদ ইসলাম বলেন, “ডিসি-এসপি কোন প্রক্রিয়ায় এটা হবে বা হচ্ছে এবং আগের অভিযোগগুলোর কী ব্যবস্থা নেওয়া হলো, সেটাও আমরা পাইনি। সেজন্য আমরা বলেছি এই ডিসি-এসপি নিয়োগে রাজনৈতিক প্রভাব থাকতে পারে। আমরা বিভিন্ন জায়গায় সেটা খোঁজ পাচ্ছি। নির্বাচন কমিশন যাতে এ বিষয়ে সচেতন হয়।”

ইসির প্রতি অনাস্থা জানিয়েছিল এনসিপি, এখন ইসিকে নিয়ে কী ভাবছে–জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, “নির্বাচন কমিশন নিয়ে আমাদের সেই উদ্বেগ এখনো আছে। নির্বাচন কমিশন পুরনো আইনে গঠিত হয়েছে। আমরা এটার বিরোধিতা করেছি। আমরা বলেছিলাম যে, সংস্কার প্রস্তাবনা অনুযায়ী এটি গঠিত হওয়া উচিত ছিল। কিন্তু আমরা তো নির্বাচনের পথেও এগোতে চাই। যেহেতু বিদ্যমান বাস্তবতা অনুযায়ী সরকার এটি করেছে। আমরা এজন্য সেটার আর কঠোর হইনি সেই বিষয়ে।’’

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমাদের গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়া অসুস্থ রয়েছেন। ফলে এখানে বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন যেটা রয়েছে, সেটা হলো একটা সংকটময় পরিস্থিতি। আমরা বলছি সংকটগুলো উত্তরণ করে একটা সুন্দরভাবে তফসিল দিয়ে সবাইকে অনবোর্ড করে ভোটিং প্রসেসে যাওয়ার জন্য।’’

বিষয়: বিএনপিনির্বাচন কমিশনারনির্বাচননাহিদ ইসলামখালেদা জিয়াএনসিপিতফসিলনির্বাচন কমিশনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনরাজনীতি
সর্বশেষ
  • ১

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

  • ২

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ৩

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৪

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৫

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

সম্পর্কিত
  • সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

    সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশৃঙ্খলা’ থামিয়ে সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, “কোনো অবস্থাতেই মুক্তচিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা

  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।