
পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী চারটি দল মিলে একটি নতুন জোটের ঘোষণা আসার কথা ছিল আজ বৃহস্পতিবার। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাহী কমিটির সভা শেষে জোট বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।
দলটির নির্বাহী কমিটির দুই সদস্য চরচাকে জানিয়েছেন, নাহিদ ইসলাম ও নাসীরুদ্দিন পাটওয়ারী চার দলের জোটের (এনসিপি, এবি পার্টি, আপ বিডি ও রাষ্ট্র সংস্কার) বিষয়ে জোরালো বক্তব্য রাখেন। তবে নির্বাহী পরিষদের সদস্যরা আপ বিডির বিষয়ে আপত্তি তোলেন।
গতকাল বুধবার বিকেল ৪টায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তিন ঘণ্টা বিলম্বে সন্ধ্যা ৭টায় বৈঠক অনুষ্ঠিত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একজন শীর্ষ নেতা চরচাকে জানান, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নিয়ে অধিকাংশ সদস্যের আপত্তি রয়েছে। জোটে আপ বিডি থাকলে এনসিপি না থাকার বিষয়ে মত দিয়েছেন তারা। একজন যুগ্ম সদস্য সচিব এ বিষয়ে বৈঠকে কঠোর অবস্থান নেন।
ওই নেতা আরো জানিয়েছেন, শীর্ষ নেতারা জোটের বিষয়ে তাগিদ দিলেও ঐকমত্য পৌঁছানো সম্ভব হয়নি বলে জোটের যাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে নির্বাহী কমিটি কোনো ভোট করেনি।
আজ বৃহস্পতিবার শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে জোট নিয়ে বিস্তারিত জানানোর কথা ছিল।

পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯২৯ জন।

শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি
ইরান বলেছে, শত্রুপক্ষের বাহিনী স্থলপথে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’।

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সেবা চালু
বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও অন্তর্ভুক্তিমূলক হবে। পাশাপাশি ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে দ্রুত ও সহজে অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি হওয়ায় ক্যাশলেস লেনদেনের ব্যবহার বাড়বে।